বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
‘I Would Be Ashamed’: Translator Emily Wilson Rips Christopher Nolan’s The Odyssey | World News CWG 2026: Gulveer Singh creates history, becomes first Indian to win Men’s 10,000m medal | Commonwealth Games News সিরাজগঞ্জে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে অনশন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু Sarvesh Kushare scripts history, becomes first Indian to win silver in men’s high jump in Commonwealth Games | Commonwealth Games News চট্টগ্রামে এআই ব্যবহার করে নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার Top Ent News, July 27: Ram Kapoor Helped His Father Plan His Death; Delhi HC Orders Kala Hiran Teaser Removal | Bollywood News জুলাইয়ের সম্মিলিত চেতনা রাজনৈতিক ইতিহাসের মূল্যবান সম্পদ: রিজভী ভূঞাপুরে দেড় শতাধিক অবৈধ চায়না জাল জব্দ করে তা জন সম্মুখনে আগুনে পুড়িয়ে ধ্বংস

কুষ্টিয়া-১ আসনে মনোনয়ন পেয়ে নেতা-কর্মীদের বাড়ি বাড়ি শুভেচ্ছা বিনিময় করছেন সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৫৯৫ সময় দেখুন
কুষ্টিয়া-১ আসনে মনোনয়ন পেয়ে নেতা-কর্মীদের বাড়ি বাড়ি শুভেচ্ছা বিনিময় করছেন সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা

দৌলতপুর( কুষ্টিয়া)
প্রতিনিধি:ফরিদ আহমেদ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। তিনি সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আহসানুল হক পচা মোল্লার পুত্র।
মনোনয়ন পাওয়ার পর থেকেই রেজা আহমেদ বাচ্চু মোল্লা মাঠে নেমেছেন নেতা-কর্মী ও সাধারণ জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে বেড়াচ্ছেন, গণসংযোগ করছেন এবং দলীয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন।
এ সময় তিনি বলেন,দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা জনগণের কল্যাণে কাজে লাগাতে চাই। রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বী থাকবেই, তবে আমি দলের নির্দেশ মেনে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, কুষ্টিয়া-১ আসন বিএনপির একটি ঐতিহ্যবাহী আসন। এ অঞ্চলের মানুষ সবসময় গণতন্ত্র ও মানুষের অধিকারের পক্ষে ছিলেন। আমি বিশ্বাস করি, জনগণ আবারও বিএনপির পক্ষে রায় দেবেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁর মনোনয়ন পাওয়ার খবরে পুরো দৌলতপুরে উৎসবের আমেজ বিরাজ করছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতা-কর্মীরা আনন্দ মিছিল ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন।
দলীয় নেতারা জানান, রেজা আহমেদ বাচ্চু মোল্লা একজন তরুণ,সৎ ও জনপ্রিয় রাজনীতিক। তিনি তাঁর পিতা আহসানুল হক পচা মোল্লার আদর্শে অনুপ্রাণিত হয়ে এলাকার উন্নয়ন, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছেন।
নেতাকর্মীদের উদ্দেশে বাচ্চু মোল্লা বলেন,নির্বাচন সামনে। এখন প্রয়োজন ঐক্য, শৃঙ্খলা ও জনগণের পাশে থাকা। আমি চাই—দলীয় নির্দেশ মেনে আমরা সবাই মিলে মাঠে কাজ করি। ইনশাআল্লাহ, জনগণের আস্থা ও দোয়া থাকলে বিজয় আমাদের হবেই।
অন্যদিকে, সাধারণ ভোটাররাও তাঁর সক্রিয় মাঠপর্যায়ের প্রচারণা এবং বিনয়ী আচরণে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom