বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা: প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের কালিয়াকৈর হাইটেক সিটির লাখ টাকা মূল্যের তামার তার ও পাইপ চুরির ঘটনায় ৬ জন আটক তিতুমীর কলেজে ৫ম ‘মেমোরি লেন’ আর্ট প্রদর্শনী শুরু ‘No Competition’: Abhay Verma Roots For ‘Lovely Guy’ Ahaan Panday, Feels ‘Proud’ Of Aneet Padda | Exclusive | Bollywood News ‘You’re going to get in trouble’: Ex-India cricketer warns Yashasvi Jaiswal after ugly clash | Cricket News সরকারের কাজ দেখে বিচারের আহ্বান চিফ হুইপের উন্নত চিকিৎসাসেবায় প্রশিক্ষণ নিতে চীন যাচ্ছেন বিএমইউর ৭ চিকিৎসক ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্নাতক পর্যন্ত মেয়েদের ফের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও

ছাত্রদলের লাগাম টানুন— তারেক রহমানের উদ্দেশে সারজিস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২১০ সময় দেখুন
ছাত্রদলের লাগাম টানুন— তারেক রহমানের উদ্দেশে সারজিস


সিলেট: বিএনপি যদি স্বৈরাচারী পূর্ববর্তী আমলের পুনরাবৃত্তি না করতে চায়, তাহলে ছাত্রদলের লাগাম টানার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

তিনি বলেন, ছাত্রদল ধীরে ধীরে সন্ত্রাসী কায়দায় কার্যক্রম পরিচালনা শুরু করেছে এবং সন্ত্রাসী সংগঠন হয়ে ওঠার পথে এগোচ্ছে। এ বিষয়ে বিএনপি নেতা তারেক রহমানের প্রতি লাগাম টানার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সিলেটের গোলাপগঞ্জে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, যদি লাগাম না টানতে পারে, তাহলে তিনি ঘোষণা দিক যে তিনি তার ছাত্র সংগঠনকে পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করবেন। তিনি বেগম খালেদা জিয়ার একটি মন্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ছাত্রদলের ছাত্রদেরকে চাই, কোনো টোকাই সন্ত্রাসীকে চাই না।

তিনি বলেন, এই কথাটুকু মনে রাখলেই আমরা মনে করি যে এটা বিএনপির জন্য ভালো, বাকি সবার জন্য ভালো। পাশাপাশি তিনি জানান, তারা প্রতিবাদ অব্যাহত রাখবেন এবং প্রতিবাদের ভাষা ব্যক্তিভেদে ভিন্ন হবে বলে মন্তব্য করেন।

তিনি বলেন, জনগণ নির্ধারণ করবে জনগণ কোনটা গ্রহণ করবে, কোনটা করবে না। আপনার কোনো কথায় যদি দ্বিমত থাকে, আপনিও আপনার জায়গা থেকে দ্বিমত প্রকাশ করেন। সিদ্ধান্ত জনগণ নেবে, জনগণ এই কথার সঙ্গে একমত হয় কি না।

সিলেটের প্রশাসনিক কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে সারজিস আলম বলেন, প্রশাসন ছিল এখানে পক্ষপাতমূলক। প্রথমে একটু নীরব দেখছিলাম, পরে দেখলাম পক্ষপাতমূলক হয়ে গেল। এমপির কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়, সরকারের কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়।

এ প্রসঙ্গে তিনি একটি ঘটনার বিবরণ উল্লেখ করে বলেন, বুধবার হবিগঞ্জে একটি মামলা দায়েরের জন্য এনসিপির আহ্বায়ক ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ প্রায় শতাধিক নেতাকর্মী একটি পুলিশ ফাঁড়িতে যান। সেখানে তাদের বাধা দেওয়ার জন্য পুলিশের বিভিন্ন বাহিনীর প্রায় ৫০০ সদস্য মোতায়েন ছিল বলে অভিযোগ করেন তিনি।

সারজিস আলম বলেন, আমাদের ৫ জনের একটা প্রতিনিধি দল গিয়েছে। কিন্তু তার সামনে দাঁড়িয়ে ছাত্রদলের গুন্ডারা, সন্ত্রাসীরা যারা রক্তাক্ত করেছে আমাদেরকে, আমাদের ভাইয়ের চোখ কেড়ে নিয়েছে তারা টোকাইয়ের মতো স্লোগান দিচ্ছিল, নোংরা ভাষায়। তাদেরকে প্রতিহত তো করেইনি, বাধা পর্যন্ত দেয়নি। অথচ আমরা শুধু একটা মামলা করতে যাচ্ছিলাম, আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। তাহলে দেখেন প্রশাসন কাদের পক্ষে কাজ করছে।

প্রশাসনের উদ্দেশে সারজিস আলম বলেন, আমরা প্রশাসনকে আহ্বান করি, দয়া করে আপনারা আপনাদের পেশাদারিত্বটা আর বিক্রি করে দেবেন না। যদি এটা করেন, হয়তো এমন হবে আগামীতে বাংলাদেশ পুলিশ নামক এই প্রতিষ্ঠানটা বাংলাদেশে আর থাকবেই না। মানুষের সামনে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আপনারা আপনাদের পেশাদারিত্ব বজায় রাখুন। আর যদি রাজনীতি করতে চান, বিএনপি করতে চান, তাহলে পোশাক বাদ দিয়ে সরাসরি রাজনীতিতে আসুন।

উল্লেখ্য, এর আগে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলা এবং মৌলভীবাজারে পুলিশের বাধার পর বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছান। দুপুরে দক্ষিণ সুরমার পারাইচক বাইপাস এলাকায় দলীয় নেতা-কর্মীরা তাদের ফুল দিয়ে স্বাগত জানান। পরে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যান। সেখান থেকে গোলাপগঞ্জে কর্মসূচিতে যোগ দিতে গেলে এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করেছে দলটি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর