শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের দেড় মাসেই ভেঙে গেল নতুন কালভার্ট Record-breaker Kylian Mbappe becomes the first player ever to score eight goals in two different FIFA World Cups | Football News Phoebe Bridgers, Ricky Martin & Taylor Swift’s Posse: How Madison Square Garden Secretly Profiled VIPs, Gay Celebs | Hollywood News তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ডেঙ্গু সচেতনতার সেমিনার নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম জুলাইয়ের আকাঙ্ক্ষার ধারে কাছেও এখনো পৌঁছাইনি: মান্না ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৯০ দৌলতপুরে ‘মধুবালা’ তরমুজ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত নজিরবিহীন বৃষ্টিপাতেও সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলা করছে চসিক: মেয়র ডা. শাহাদাত হোসেন

টাঙ্গাইলে গভীর রাতে ঘোড়া জবাই, চার কসাই আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮৩ সময় দেখুন
টাঙ্গাইলে গভীর রাতে ঘোড়া জবাই, চার কসাই আটক

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইলের গোপালপুরে গভীর রাতে ঘোড়া জবাই করে মাংস প্যাকেট করার সময় চারজন কসাইকে স্থানীয় গ্রামবাসী আটক করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামে একটি বাড়িতে ১২টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে একত্র করা হয়। এর মধ্যে ৮টি ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত ও প্যাকেটজাত করার সময় স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করেন।

স্থানীয়রা জানান, রাতের নিস্তব্ধতায় এলাকায় সন্দেহজনক কর্মকাণ্ড লক্ষ্য করেন তারা। পরে ঘটনাস্থলে গিয়ে চারজনকে হাতেনাতে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ওই সময় একটি ঘোড়া জবাই করা হচ্ছিল এবং মাংস প্যাকেটের প্রস্তুতিও চলছিল।

গ্রামবাসীরা বিষয়টি স্থানীয় থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে গ্রেফতার করে। পুলিশ জানায়, আটক কসাইদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নিরাপত্তা জোরদার করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন— ১। মোঃ হৃদয় (২৩), পিতা: হাসান হাওলাদার, গ্রাম: জামগড়া, থানা: আশুলিয়া, জেলা: ঢাকা, ২।মোঃ সুমন (২০), পিতা: মৃত ওয়াজেদ আলী, গ্রাম: তৈয়বপুর, থানা: আশুলিয়া, জেলা: ঢাকা, ফরহাদ (৩০), : মৃত আবু তাহের, গ্রাম: ধনিয়া, থানা: আশুলিয়া, জেলা: ঢাকা, আমিনুল ইসলাম (২৪), পিতা: মোফাজ্জল হোসেন, গ্রাম: মহিষখোঁচা, থানা: আদিতমারী, জেলা: লালমনিরহাট।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom