সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৩২ সময় দেখুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩


ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আরও ১৫৩ জন আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১৫৩ জনের মধ্যে বরিশাল বিভাগে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫ জন এবং খুলনা বিভাগে ৪ জন রোগী।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ১৫ হাজার ৩১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১১৬৭ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৪ হাজার ৮৯ জন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom