মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন

তারেক রহমানকে ডা. শফিকুর রহমানের উন্মুক্ত আলোচনার আমন্ত্রণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৪ সময় দেখুন
তারেক রহমানকে ডা. শফিকুর রহমানের উন্মুক্ত আলোচনার আমন্ত্রণ


ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উন্মুক্ত আলোচনার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে এক পোস্ট করেন জামায়াত আমির। পোস্টে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফাইড আইডিটি ট্যাগ করেছেন তিনি।

তিনি ইংরেজিতে যা লিখেছেন

‘জনাব তারেক রহমান,’

‘তরুণ প্রজন্মের কাছে আমরা দায়বদ্ধ। রাজনীতি যে শালীন, দায়িত্বশীল এবং সংঘাতমুক্ত হতে পারে, তা প্রমাণ করার জন্য আসুন, গণমাধ্যমের সামনে ও জনসমক্ষে দাঁড়িয়ে ভবিষ্যৎ শাসনব্যবস্থার জন্য এমন একটি মানদণ্ড স্থাপন করি, যা হবে সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক এবং স্বচ্ছ।’

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্ট।

তিনি আরও লিখেছেন, ‘আপনি যেহেতু আপনার পরিকল্পনা ঘোষণা করেছেন, তাই আমি আপনাকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনায় অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। যেখানে আমরা জাতির সামনে নিজ নিজ ইশতেহার উপস্থাপন করব এবং জনগণই সিদ্ধান্ত নেবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর