শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
‘We’ve shared the dressing room for so many years’: Rohit Sharma’s heartfelt note for Ajinkya Rahane | Cricket News Ranbir Kapoor, Yash Shine In Ramayana Trailer; Sudesh Berry Calls PM Modi A Vishnu Avatar | Bollywood News কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই, থানায় অভিযোগ ছাত্রদলের লাগাম টানুন— তারেক রহমানের উদ্দেশে সারজিস শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৬৩ ওয়াই-ফাইয়ের গতি বাড়ানোর উপায় সীমান্তের বেকার তরুণদের দক্ষ করে তুলতে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত Ramayana: Ranbir Kapoor Is Ram, Yash Is Ravana And Sunny Deol Is Hanuman

নাগরপুরে ফুয়েল কার্ড কার্যক্রম শুরু: কার্ড ছাড়া মিলবে না তেল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩১৬ সময় দেখুন
নাগরপুরে ফুয়েল কার্ড কার্যক্রম শুরু: কার্ড ছাড়া মিলবে না তেল

গোপাল সরকার, নাগরপুর প্রতিনিধি: জ্বালানি তেল বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং অপচয় রোধে টাঙ্গাইল জেলাব্যাপী একযোগে শুরু হয়েছে ‘ফুয়েল কার্ড’ কার্যক্রম। সেই ধারাবাহিকতায় নাগরপুর উপজেলাতেও আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে বৈধ ফুয়েল কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো ব্যক্তি বা যানবাহনকে জ্বালানি তেল সরবরাহ করা হবে না। রোববার (২০ এপ্রিল) নাগরপুর উপজেলায় এ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়। নতুন এই নিয়ম অনুযায়ী, কার্ডধারী গ্রাহকের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হবে। বর্তমানে অনলাইনে ফুয়েল কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। যারা এখনো আবেদন করেননি, তাদের দ্রুত আবেদন সম্পন্ন করে কার্ড সংগ্রহের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ আহ্বান জানানো হয়েছে।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন বলেন, জ্বালানির সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং সব ধরণের অনিয়ম রোধ করাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে আমরা কঠোর নজরদারি বজায় রাখব এবং সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলোকে নিয়ম মেনে তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। এই কার্যক্রম পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ শফিউর রহমান জোয়াদ্দার, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ হাবিবুর রহমান হাবিব, নাগরপুর সরকার ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী এবং জাতীয় সাংবাদিক সংস্থা, নাগরপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক আজিজুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সরকার নির্ধারিত নতুন দাম অনুযায়ী— ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা প্রতি লিটার। স্থানীয়রা আশা করছেন, জ্বালানি তেলের নিয়ন্ত্রিত এই বিতরণ ব্যবস্থা বাস্তবায়নের ফলে পুরো জেলায় জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরে আসবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom