বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ

দৌলতপুরে ‘ভূমি সেবা মেলা ২০২৬’ উদ্বোধন: দালালের দিন শেষ, ভোগান্তিমুক্ত সেবা পাবেন জনগণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৭৫ সময় দেখুন
দৌলতপুরে ‘ভূমি সেবা মেলা ২০২৬’ উদ্বোধন: দালালের দিন শেষ, ভোগান্তিমুক্ত সেবা পাবেন জনগণ

​দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:ফরিদ আহমেদ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘ভূমি সেবা মেলা ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
​এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৫, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
​দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস। এছাড়াও অনুষ্ঠানে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা সমাজসেবা কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা সাধারণ জনগণের উদ্দেশ্যে ভূমি সেবা সহজীকরণ এবং সম্পূর্ণ দালালমুক্ত ও স্বচ্ছ ভূমি অফিস গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ভূমি সেবাকে আরও গতিশীল ও জনবান্ধব করতে মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানান। এমপি মহোদয় আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই মেলা ও নতুন উদ্যোগের ফলে সাধারণ মানুষের দোরগোড়ায় সরাসরি ভূমি সেবা পৌঁছে যাবে এবং এতে করে মাঠ পর্যায়ে জনগণের দীর্ঘদিনের ভোগান্তি ও হয়রানি চিরতরে অবসান ঘটবে।”
​অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও জনগণকে কোনো প্রকার মধ্যস্বত্বভোগী বা দালালের খপ্পরে না পড়ে সরাসরি ডিজিটাল ও স্মার্ট ভূমি সেবা গ্রহণের অনুরোধ জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom