সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও ‘Will She Wear It On Eid?’: Kriti Sanon Trolled For ‘Revealing’ Raksha Bandhan Ad Outfit, Hurting Hindu Sentiments | Bollywood News Watch: Max Verstappen’s horrific Dutch GP crash as Lando Norris wins chaotic race | Racing News গণভোটের রায় বাস্তবায়নে ৫ সেপ্টেম্বর লংমার্চের কর্মসূচি ১১ দলের হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২২৮ চবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ নভেম্বর রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা Kangana Ranaut Mocks Taapsee Pannu’s Background And Rented Apartment: ‘My Parents Hail From Zamindar Family’ | Bollywood News Pujara backs Padikkal at No. 3, says Sai Sudharsan must remain in India’s Test plans | Cricket News ঘাটাইলে ভূমি দস্যু সন্ত্রাসী মামলাবাজ আতরের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন 

নবনির্বাচিত এমপিদের অভিনন্দন ও তিন দফা দাবিতে পিসিসিপির শীর্ষ নেতাদের বার্তা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৮ সময় দেখুন
নবনির্বাচিত এমপিদের অভিনন্দন ও তিন দফা দাবিতে পিসিসিপির শীর্ষ নেতাদের বার্তা

আহমদ বিলাল খান :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬-এ তিন পার্বত্য জেলা সহ সারাদেশে নবনির্বাচিত সংসদ সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি কেন্দ্রীয় কমিটি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজম স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

একই সঙ্গে পার্বত্য অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গঠনে নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রতি তিন দফা বিশেষ আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শুভেচ্ছা বার্তায় বলা হয়, নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রতি জনগণের এই আস্থা পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের প্রতি এক গভীর প্রত্যাশার প্রতিফলন। পিসিসিপি বিশ্বাস করে, জনগণের ভোটে নির্বাচিত নেতৃত্বই পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলোর সমাধানে সক্ষম ভূমিকা রাখবে।

পিসিসিপির তিন দফা আহ্বান:

১. শান্তি চুক্তি বাতিল ও সমান অধিকার নিশ্চিত-
পাহাড়ে সব জাতিগোষ্ঠীর মাঝে প্রকৃত ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান ‘পার্বত্য শান্তি চুক্তি’ বাতিলের দাবি জানায় পিসিসিপি। সংগঠনের পক্ষ থেকে সংসদে বিষয়টি উত্থাপন করে বাঙালি–অবাঙালি নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমান সুযোগ, ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

২. ভূমি অধিকার সুরক্ষা ও পুনর্বাসন
পাহাড়ের মানুষের ভূমি ও বসবাসের নিরাপদ অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। জলবায়ু উদ্বাস্তুসহ ভূমিহীন পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন নিশ্চিত করার বিষয়েও জোর দেয় সংগঠনটি।

৩. সাম্প্রদায়িক সম্প্রীতি ও নাগরিক নিরাপত্তা
বিভেদমূলক রাজনীতি পরিহার করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের মধ্যে সামাজিক সহাবস্থানের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানায় পিসিসিপি। ভয়মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস জানান, পার্বত্য অঞ্চলকে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী মডেল হিসেবে গড়ে তুলতে নবনির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখবে সংগঠনটি।

বিবৃতিতে আরও আশা প্রকাশ করা হয় যে, নতুন সংসদ সদস্যরা জনগণের ম্যান্ডেট অনুযায়ী পাহাড়ের মানুষের অধিকার, নিরাপত্তা ও উন্নয়নের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর