শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘We’ve shared the dressing room for so many years’: Rohit Sharma’s heartfelt note for Ajinkya Rahane | Cricket News Ranbir Kapoor, Yash Shine In Ramayana Trailer; Sudesh Berry Calls PM Modi A Vishnu Avatar | Bollywood News কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই, থানায় অভিযোগ ছাত্রদলের লাগাম টানুন— তারেক রহমানের উদ্দেশে সারজিস শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৬৩ ওয়াই-ফাইয়ের গতি বাড়ানোর উপায় সীমান্তের বেকার তরুণদের দক্ষ করে তুলতে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত Ramayana: Ranbir Kapoor Is Ram, Yash Is Ravana And Sunny Deol Is Hanuman

সিএজি কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুরে বিশেষ সেবা কার্যক্রম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৫৩ সময় দেখুন
সিএজি কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুরে বিশেষ সেবা কার্যক্রম

গোপাল সরকার, নাগরপুর প্রতিনিধি: বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিট জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে সপ্তাহব্যাপী ‘বিশেষ সেবা কার্যক্রম’- মঙ্গলবার (১২ মে) সকালে নাগরপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সিএজি কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ১১মে থেকে আগামী ১৯ মে পর্যন্ত মোট সাত কার্যদিবসব্যাপী এ বিশেষ সেবা কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচির আওতায় পেনশন সংক্রান্ত জটিলতা নিরসন, জিপিএফ হিসাব হালনাগাদ এবং সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিভিন্ন সেবা দ্রুত ও সহজভাবে প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন অডিটর তাপস সূত্রধর, অলি সাহা, মো. সোহায়েব খান ও শাহআলম।
অনুষ্ঠানে বিশেষ সেবা গ্রহীতা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহীন রুবা আক্তার ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক পেনশনভোগী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, সেবাগ্রহীতাদের ভোগান্তি কমিয়ে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ সেবা কার্যক্রম চলাকালীন পেনশনভোগীরা সহজেই তাদের হিসাব সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা পেনশনভোগী ও সাধারণ সেবাগ্রহীতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সরকারি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom