বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের সাথে জনসংগঠন ও ভূমিহীন সমন্বয় সভা শরীয়তপুরে তিন ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন হাইকোর্টের আদেশে নাগরপুরে দুই ইউপি চেয়ারম্যান পুনর্বহাল চট্টগ্রামে সংঘর্ষের প্রতিবাদে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে ইরানের হামলা শোকাহত সংবাদ IPL 2026: Will DC make changes to XI after defeat to SRH? Skipper Axar Patel clarifies | Cricket News দৌলতপুরে ভুল প্রশ্নে পরীক্ষা: ২ কক্ষ পরিদর্শক ও কেন্দ্র সচিবকে অব্যাহতি কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে Ex-Bigg Boss Star, K-Pop Artiste Aoora Attends Banquet During South Korea President Lee Jae Myung’s India Visit | Korean News

নাগরপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৪২ সময় দেখুন
নাগরপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড অনুষ্ঠিত

গোপাল সরকার, নাগরপুর প্রতিনিধিঃ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও জাতীয় সংসদের চলমান অধিবেশনে অংশগ্রহণ করায় স্থানীয় সংসদ সদস্য (টাঙ্গাইল-৬) মোঃ রবিউল আউয়াল লাভলু অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
তবে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদের মাধ্যমে একটি বার্তা পাঠান। বার্তায় তিনি বলেন,“শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে উঠতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, উপজেলা একাউন্টস অফিসার আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইফতেখার সারোয়ার ধ্রুব, নয়াখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী মনসুর, বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান এবং নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রউফ। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়। এবারের মেলায় মোট ১৮টি স্টল অংশগ্রহণ করেছে, যেখানে শিক্ষার্থীরা পরিবেশ সুরক্ষা, আধুনিক কৃষি ও তথ্যপ্রযুক্তি নির্ভর নানা উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে। ক্ষুদে বিজ্ঞানীদের এসব সৃজনশীল উপস্থাপনা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। দুই দিনব্যাপী এ মেলা ৮ ও ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। আগামী ৯ এপ্রিল সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘটবে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অভিভাবক, শিক্ষক ও সচেতন মহল। তাদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বিজ্ঞানচর্চায় আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom