নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ ও ব্যানার টাঙানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নোয়াখালী পৌর ছাত্রদল।
বুধবার বিকেলে (১৮ ফেব্রুয়ারী) নোয়াখালী পৌর ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ ওয়াসিমের নেতৃত্বে মিছিলটি বের করা হয় এ । শহরের বড় মসজিদ মোড় থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেয়।
বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগের এই কর্মকাণ্ডকে “উসকানিমূলক” আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। উপস্থিত নেতারা বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করার মাধ্যমে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে। নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে ছাত্রদল রাজপথে প্রস্তুত রয়েছে।
শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। আওয়ামী লীগের যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকে ছাত্রদল কঠোর হস্তে দমন করবে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, শহর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজর হোসেন রিংকু, সাবেক ছাত্রদলের সহ সভাপতি দেলোয়ার হোসেন মারুফ, সাবেক শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো ইয়াসিন প্রমুখ।