শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ফৌজদারহাট এলাকা হতে ৬,৬০০ লিটার চোরাই জ্বালানী তেল উদ্ধারসহ ০২ জন চোরাকারবারী আটক এবং চোরাই তেল পরিবহনে ব্যবহৃত ২টি ট্রাক জব্দ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২১৫ সময় দেখুন
ফৌজদারহাট এলাকা হতে ৬,৬০০ লিটার চোরাই জ্বালানী তেল উদ্ধারসহ ০২ জন চোরাকারবারী আটক এবং চোরাই তেল পরিবহনে ব্যবহৃত ২টি ট্রাক জব্দ

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় চোরাকারবারী চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানাধীন ফৌজদারহাট এলাকায় ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর জাহাজের চোরাই জ্বালানী তৈল ক্রয়-বিক্রয় করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৩ আগস্ট ২০২২ ইং তারিখ ১৩২৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে জাহাজের চোরাই জ্বালানী তেল বহনকারী ২টি ট্রাকসহ আসামী ১। মোঃ রাজিব হোসেন (২২), পিতা- মৃত আব্দুল গনি, সাং- নারিকেল বাড়িয়া, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠি এবং ২। মোঃ কবির(২৬), পিতা- মৃত আব্দুল মালেক, সাং- শিক্ষাগ্রাম, থানা-রামগতি, জেলা-লক্ষীপুরকে আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদের হেফাজতে থাকা ২টি ট্রাক হতে মোট ৩৩ টি তেলের ড্রামে সংরক্ষিত ৬,৬০০ লিটার চোরাইকৃত জ্বালানী তেল উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয় এবং তেল বহনকারী ট্রাকদুটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘ দিন যাবৎ চোরাই জ্বালানী তেল অবৈধভাবে সংগ্রহ করে পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত জ্বালানী তেলের আনুমানিক মূল্য ০৫ লক্ষ ৩০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর