জাহেদুল ইসলাম, কুতুবদিয়া প্রতিনিধি, কক্সবাজার।
কুতুবদিয়ার মানুষের জীবিকার প্রধান দুইটা মাধ্যম লবণচাষী ও মৎস্যজীবি,
তারমধ্যে সবচেয়ে রিস্ক ও কষ্টের পেশা মৎস্যজীবিদের, সমুদ্রের ঝড়বৃষ্টির উপেক্ষা করে উত্তাল ঢেউয়ের মধ্যে মৃত্যু ঝুঁকি নিয়ে আয় উপার্জন করে।
সেখানেও ডাকাতের প্রচন্ড রকমের ছড়াছড়ি –
আজ থেকে ৫/৬ বছর আগে কুতুবদিয়ার মৎস্যজীবি জেলে ভাইদের আতংকের কারণ হয়ে দাঁড়িয়েছিলো সমুদ্রে ডাকাত!
বোটের মানুষজনকে মারধর এবং সরাসরি গুলি করে ফেলা থেকে শুরু করে এমন কোন কাজ নেই করতো।অনিরাপদ সমুদ্র,ভয়ের কারণ হয়ে দাড়িয়েছিলো।
কিন্তু সেসময় পুলিশ প্রশাসন শক্ত হাতে দমন করেছিলো।কিছুদিন জেলেরা স্বস্তির মধ্যে ছিলো।
কিন্তু ৫আগস্টের পর থেকে সে সমুদ্রে ডাকাতদের মহড়া আবার শুরু হয়েছে সাম্প্রতিক আরো বৃদ্ধি পেয়েছে,গতকাল একজন জেলেকে গুলি করে মেরে ফেলা হয়েছে।
বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সাহেব, এবং স্থানীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ সাহেবের প্রতি অনুরোধ জানাই ডাকাত, সন্ত্রাসীদের শক্ত হাতে দমনের পদক্ষেপ নিন যেনো জেলেদের নিরাপদ মাছ আহরণের সুযোগ পায়।
সেই সাথে কুতুবদিয়ার সকল চেয়ারম্যান এবং নেতৃত্ববৃন্দের প্রতি অনুরোধ জানাই আপনাদের দৃশ্যমান কাজ দেখতে চাই ডাকাতদের তৎপরতার বিরুদ্ধে।
আপনারা দায়বদ্ধ কুতুবদিয়ার দেড় লক্ষ মানুষের জানমাল নিরাপত্তায়।