মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন

বর্হিষ্কৃত দল থেকে আমরা প্রধান বিরোধী দল: অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৮ সময় দেখুন
বর্হিষ্কৃত দল থেকে আমরা প্রধান বিরোধী দল: অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণপ্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান বলেন, “বর্হিষ্কৃত দল থেকে আল্লাহ আমাদের প্রধান বিরোধী দল বানিয়েছে”। আল্লাহ ছাড় দেয় কিন্তুু কাউকে ছেড়ে দেয় না। কেউ চাইলে সারা জীবল ক্ষমতায় ঠিকে থাকতে পারে না। ২৪শ এর বিপ্লবে দেশকে যারা মূমূর্ষ অবস্থায় রেখে পালিয়েছে তাদের সাথে হাত মিলিয়ে আরেকটি দল একই কায়দায় এদেশকে ধ্বংস করার পায়তারা করছে। এটা আর হতে দিবো না। ছাত্র-জনতার বিপ্লবে যেভাবে স্বৈরাচারের পতন হয়েছে। ঠিক তেমনিভাবে চাঁদাবাজদেরও আমরা রুখে দিবো।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে উপজেলার মেঘা কনভেনশন হলে এই গণপ্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিলে বক্তা এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ণফুলী উপজেলা আমীর মনির আবছার চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি নুর উদ্দিন জাহাঙ্গীর’র সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা শিক্ষা ও গবেষণা সম্পাদক মাওলানা ইসমাইল হক্কানী।

এতে আরও উপস্থিত ছিলেন, তালিমুল কুরআন বিষয়ক সম্পাদক মাওলানা আরেফ এ জামি, উপজেলা নায়েবে আমীর মাহবুব আলী, এডভোকেট মুহাম্মদ হারুন, আব্দুর রহমান, ডাঃ মুমিনুল হক, ইলিয়াস মেম্বার, মুছা মেম্বার, মোস্তফা আল মাহমুদ ইমরোজ, জিয়াউর রহমান, নুরুল আক্কাস, মাওলানা মুছা ও প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর