শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে নারীদের অধিকার নিশ্চিত হবে : সরওয়ার জামাল নিজাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৭ সময় দেখুন
বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে নারীদের অধিকার নিশ্চিত হবে : সরওয়ার জামাল নিজাম

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেছেন, নারীদের ক্ষমতার বাহিরে রেখে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব না। নারীরা আমাদের সমাজ ও পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তাদেরকে অবহেলিত রেখে জাতীয় উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। তাই বিএনপি নারীদের ক্ষমতায়ন, সম্মান, মর্যাদাকে প্রাধান্য দিয়ে আসছে। বিএনপি যখনই ক্ষমতায় গিয়েছে নারীর ক্ষমতায়ন করেছে। আমাদের নেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার কাঠামোর ৩১ দফা রূপরেখার ২৩ নম্বর দফায় নারীর অধিকার প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন। বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে নারীদের অধিকার নিশ্চিত হবে।

আজ শুক্রবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ নিজ বাসভবনে আনোয়ারা-কর্ণফুলী উপজেলার মহিলা ইউপি সদস্য, বিএনপি ও অঙ্গসংগঠনের মহিলা নেতৃবৃন্দদের নিয়ে আয়োহিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে তরুণ বিএনপি নেতা শাওয়াজ জামাল নিজাম সনিসহ সংসদীয় আসনের বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত মহিলা সহস্য ও মহিলা দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের জন্য পৃথক মন্ত্রণালয় স্থাপন করেন এবং গার্মেন্টস শিল্পের সূচনা করে নারীদের অর্থনৈতিক মুক্তির পথ প্রশস্ত করেছেন। আনোয়ারা-কর্ণফুলীতে কেইপিজেড বিএনপি সরকারের আমলেই হয়েছে। আগামীতে নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। যেন কর্মদক্ষতার মাধ্যমে তাদের যোগ্য স্থানে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। আগামী দিনে আনোয়ারা-কর্ণফুলীতে কোনো বেকার থাকবে না। নতুন নতুন শিল্প কারখানা হবে, এসব কারখানায় প্রশিক্ষিত জনবলের মাধ্যমে স্থানীয় মানুষকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে গুরুত্বরোপ করবো ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা ঘোষণা করেছে, আগামীতে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে ২৩নং দফার আলোকে জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নারীর ক্ষমতায়নে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হবে। নারী ও শিশুদের জীবনমান বিকাশের নিমিত্তে যুপোপযোগী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর