শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বিএসএমএমইউ’র নতুন রেজিস্ট্রার অধ্যাপক নজরুল ইসলাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ সময় দেখুন



সিনিয়র করেসপন্ডেন্ট

৭ সেপ্টেম্বর ২০২৪ ২০:২৭

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির রেডিওলজি অ্যান্ড ইমেজিং (নিউরো রেডিওলজি) বিভাগের অধ্যাপক ডা. নজরুল ইসলাম।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মো. দেলোয়ার হোসেনের সই করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং (নিউরো রেডিওলজি) বিভাগের শিক্ষক ডা. মো. নজরুল ইসলামকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব দেওয়া হলো।

অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ঢাকা বোর্ডের অধীনে ১৯৮৪ সালে এসএসসি, ১৯৮৬ সালে এইচএসসি পাস করেন। তিনি ১৯৯৪ সালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। শিক্ষা জীবনে তিনি এফসিপিএস, এমডি (ডক্টর অব মেডিসিন) এবং এমফিল ডিগ্রি অর্জন করেছেন।

শিক্ষকতা জীবনে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে নিউরো রেডিওলজি বিষয়ে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং বর্তমানে অধ্যাপক হিসেবে অধ্যাপনায় নিয়োজিত রয়েছেন।

অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের দেশ–বিদেশের বিভিন্ন জার্নালে ইনডেক্সড ও নন-ইনডেক্সডসহ ৩৬টি পাবলিকেশন রয়েছে।

বাংলাদেশ, সিঙ্গাপুর, জার্মানিসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত চিকিৎসাসেবা ও চিকিৎসা পেশা–সংশ্লিষ্ট বিভিন্ন প্রশিক্ষণ ও সম্মেলনে তিনি অংশ নিয়েছেন। আলট্রাসাউন্ড, এক্স–রে, সিটিস্ক্যান অ্যান্ড এমআরআই রিপোর্ট প্রদানে সুদক্ষ বিশেষজ্ঞ ডাক্তার মো. নজরুল ইসলাম কর্মজীবনে হবিগঞ্জের আধুনিক সরদার হসপিটালে মেডিকেল অফিসার হিসেবে কাজ করেছেন।

অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম তার বর্ণাঢ্য জীবনে পরীক্ষক ও থিসিস গাইড হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সারাবাংলা/এসবি/পিটিএম


টপ নিউজ
নতুন
বিএসএমএমইউ
রেজিস্ট্রার





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর