শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: জনসেবার পরিচালক বন্যাসহ আটক ৭ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৬৭ সময় দেখুন
ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: জনসেবার পরিচালক বন্যাসহ আটক ৭ – Corporate Sangbad


আইন-আদালত সারাদেশ-টুকিটাকি

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে জনসেবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় ওই হাসপাতালের পরিচালক বন্যা বেগমসহ ৭ জনকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১ (পূর্বাচল)। গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৪ আগস্ট) সকালের দিকে নিশ্চিত করে র‍্যাব-১ জানান, আজ দুপুর ১টায় ঢাকার কারওয়ানবাজার এলাকায় র‍্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে র‍্যাব ফোর্সেস আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ব্রিফ করবেন। সেখান থেকে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

স্থানীয় সুত্র জানায়, ভুল চিকিৎসায় কালীগঞ্জ পৌরসভার বড়নগর রোড এলাকায় ‘‘জনসেবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টার’’ এক প্রসূতি নারীর মৃত্যুর ঘটনা ঘটে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ার পর ওই বেসরকারি হাসপাতালের পরিচালক বন্যা বেগমসহ তাঁর ৬ সহযোগীকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে র‌্যাব।

উল্লেখ্য, গত রোববার (২১ আগস্ট) গাজীপুরের কালীগঞ্জে জনসেবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ডাক্তারের ভুল চিকিৎসায় শিরিন বেগম (৩০) নামের এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। রক্তশূণ্য প্রসূতি ওই রোগীর এবি পজেটিভ রক্তের প্রয়োজন থাকলেও তাকে পুশ করা হয় বি পজেটিভ রক্ত। নিহত প্রসূতি শিরিন বেগম উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারিয়াখোলা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের স্ত্রী। তিনি সদ্য নবজাতক ছাড়াও ১০ বছরের দুটি যমজ ছেলে সন্তানের মা ছিলেন।

পরে মঙ্গলবার (২৩ আগষ্ট) কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মনজুর-ই-এলাহী (ইউএইচএফও) এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী ডাক্তার সানজিদা পারভীনকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন- ডা. মুনমুন আক্তার, মো. এমরান (অ্যানেস্থেসিয়া)। কমিটি আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দিবেন।

আরও পড়ুন:

গাজীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর