রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Knight Riders survive Shubman Gill scare: KKR crack GT code to keep playoff hopes breathing সিনহার জানাজায় থাকবেন প্রধানমন্ত্রী ঈদগড় ইউনিয়ন এর পাশ্ববর্তী ক্যাংগারবিলে তিন দিন ব্যাপি বলি খেলায় চ্যাম্পিয়ান কুতুবদিয়ার বলি মিরাজ। কুতুবদিয়ার সী-ট্রাক নিয়ে আলোচনা: নতুন জাহাজ না আসা পর্যন্ত থাকছে ‘এসটি নিঝুমদ্বীপ’ Yash’s Toxic Delay Has ‘Valid Reasons’, Says Tara Sutaria: ‘Definitely Worth The Wait’ | Bollywood News ইপসা’র কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়ন ও ক্ষমতায়নে এনজিও সমূহের গুরুত্ব অপরিসীম কোরবানির পশু থেকে ছড়াতে পারে প্রাণঘাতী রোগ, সতর্ক করলেন বাকৃবি অধ্যাপক যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে সম্মত ইসরায়েল-লেবানন ভূঞাপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ধর্ষণচেষ্টা ঘটনায় জাবিতে সংবাদ সম্মেলন, ১৪ দফা সিদ্ধান্ত ঘোষণা

ভূঞাপুরে থানার বিশেষ অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার -১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২১১ সময় দেখুন
ভূঞাপুরে থানার বিশেষ অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার -১

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুর থানার বিশেষ অভিযানে ৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রফিক বেপারী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ১নং গেইট এলাকায় পাকা সড়কের উপর থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) রুবেল মিয়ার নেতৃত্বে ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় রফিক বেপারীকে আটক করে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ট্যাবলেটগুলোর ব্লিস্টারসহ মোট ওজন প্রায় ১২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা।

এ ঘটনায় ভূঞাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রফিক বেপারীর বিরুদ্ধে পূর্বে মাদক ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে, যেগুলো বর্তমানে আদালতে বিচারাধীন। শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom