শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

ভূঞাপুরে রমজানে বাজার স্বাভাবিক রাখতে দশ ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭৭ সময় দেখুন
ভূঞাপুরে রমজানে বাজার স্বাভাবিক রাখতে দশ ব্যবসায়ীকে জরিমানা

খায়রুল খন্দকার টাঙ্গাইল :আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে টাঙ্গাইলের ভূঞাপুরে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা, পৌর ও থানা পুলিশ প্রশাসন।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের বিভিন্ন বাজার ও দোকান গুলোতে এ অভিযান চালানো হয়।

এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) পৌর প্রশাসক মোঃ রাজিব হোসেন। 

উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন চন্দ্র দেবনাথ, কৃষি কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানে মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত দামে বিক্রি ও অন্যান্য অনিয়মের দায়ে ১০ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগদ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। 

প্রশাসন জানায়, রমজানে ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom