শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

ভূঞাপুর দুস্থ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৯ সময় দেখুন
ভূঞাপুর দুস্থ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠান

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে দুস্থ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠান।

সোমবার (২৩ ফেব্রুয়ারী)সকালে উপজেলার গোবিন্দাসী কিন্ডারগার্টেনে ছিন্নমূল জন কল্যান সংস্থার আয়োজনে ১৮ জন শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা সহায়তা প্রধান করা হয়।

ছিন্নমূল জন কল্যান সংস্থার সভাপতি আলহাজ্ব সোহরাব আলীর সভাপতিত্বে কার্য়করি সদস্য খায়রুল খন্দকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক,ছিন্নমূল জন কল্যান সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আবুল হোসেন, সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম প্রামাণিক সহ ছিন্নমূল জনকল্যাণ সংস্থার সকল সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকায় বিত্তবানদের কাছ থেকে তহবিল সংগ্রহ করে থেকে প্রতিবছর দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। আজকের এই সহায়তা শিক্ষাগত ব্যয় নির্বাহে গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে।

জানা যায় এ ,এম, ইকবাল ঢাকা উত্তরা কর্তৃক ৩০ হাজার টাকা এবং ছিন্ন মূল জনকল্যাণ সংস্থার তহবিল থেকে আরো সাত হাজার টাকা যোগ করে মোট ৩৭ হাজার টাকা উপজেলার বিভিন্ন গ্রামের গরীব দুস্থ ষষ্ঠ শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত ১৮ জন ছাত্রছাত্রীকে শিক্ষা সহায়তা হিসেবে দুই হাজার করে প্রদান করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom