শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ডক্টর হামিদুর রহমান আজাদ এর কৃতজ্ঞতা বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টাঙ্গাইল-৬ আসনে ধানের শীষের জয়, বড় ব্যবধানে নির্বাচিত লাভলু ঐতিহাসিক ব্যবধানে রাঙামাটিতে ধানের শীষের জয়, বিপুল ভোটে বিজয়ী দীপেন দেওয়ান কুষ্টিয়া ভোটে ভিন্ন চিত্র: দৌলতপুরে ধানের শীষ, বাকি তিনে দাঁড়িপাল্লা মৌলভীবাজারের চার আসনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয় Farrhana Bhatt Opens Up On Bonding With Amaal Mallik: ‘My Mom Treats Him Like A Son’ | Television News কিছু আসনে ফলাফল ঘোষণায় বিলম্বের অভিযোগ জামায়াত আমিরের গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের বিপুল ভোটে জয়, সমর্থকদের উচ্ছ্বাসে মুখর এলাকা রাজনৈতিক ব্যক্তিদের সাংবাদিক পাসকার্ড; পাসকার্ড বিতরণে ব্যাপক অনিয়ম

মালয়েশিয়ায় ময়লা ফেলা-বিরোধী আইনে দুই অভিযুক্তর একজন বাংলাদেশি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৫ সময় দেখুন
মালয়েশিয়ায় ময়লা ফেলা-বিরোধী আইনে দুই অভিযুক্তর একজন বাংলাদেশি


ঢাকা: মালয়েশিয়ায় সংশোধিত ময়লা ফেলা-বিরোধী আইন গত ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এরপর প্রথমবারের মতো দুই বিদেশির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের একজন বাংলাদেশি এবং অন্যজন ইন্দোনেশীয় নাগরিক।

অনলাইন এশিয়া ওয়ানে এই খবর দেওয়া হয়েছে। এতে বলা হয়, অভিযুক্ত বাংলাদেশি নাগরিক সুলতান এমডি (২৮) এবং ইন্দোনেশীয় নাগরিক আনিতা লুকমান (৪৯)। তাদেরকে ১লা জানুয়ারি জোহর বাহরু শহরের কেন্দ্রে ময়লা ফেলার অভিযোগে ২৩ জানুয়ারি আদালতে হাজির করা হয়। আনিতা লুকমান দোষ স্বীকার করেন। আদালত তাকে ৫০০ রিঙ্গিত জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। পাশাপাশি তাকে ছয় মাসের মধ্যে ছয় ঘণ্টার কমিউনিটি সার্ভিস (সামাজিক সেবা) সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়।

মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, সুলতান এমডি আদালতে একজন দোভাষীর আবেদন করেন। কারণ তিনি অভিযোগটি পুরোপুরি বুঝতে পারেননি। তার মামলাটি শুনানির জন্য ২৮শে জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে।

সলিড ওয়েস্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং ম্যানেজমেন্ট করপোরেশন শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে এক বিবৃতিতে জানায়, ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা মালয়েশিয়ায় ময়লা ফেলার অপরাধে মোট ৪১৮টি নোটিশ ইস্যু করা হয়েছে। এর মধ্যে ১০৩ জনই বিদেশি নাগরিক বলে জানানো হয়। ওদিকে দ্য স্টার পত্রিকার প্রতিবেদনে এসডব্লিউ কর্প-এর প্রধান নির্বাহী খালিদ মোহামেদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ডেপুটি পাবলিক প্রসিকিউটর ১০৩ জনের মধ্যে ৯৯ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছেন। এর মধ্যে ১৫টি মামলা শিগগিরই আদালতে তোলা হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর