সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে ‍দুর্বৃত্তদের হামলায় বিএনপির ২ নেতা গুরুতর আহত ‘This is for India’: Suryakumar Yadav’s fiery words after smashing Pakistan | Cricket News Jacqueline Fernandez Gets Rs 30 Crore Helicopter From Sukesh Chandrasekhar; Rohit Saraf NOT Locked For Heer Ranjha | Bollywood News গণতন্ত্রের আপসহীন নেত্রীকে স্মরণ, সাঈদ আসলামের বিজয়ে কৃতজ্ঞতা প্রকাশ টাঙ্গাইলে প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ ৫৫ বছর পর পুনরুদ্ধার হলো মৌলভীবাজার-৪ আসন রাজনীতিতে স্বর্ণ যুগের তৈরি করলেন টাঙ্গাইল-২ জামায়াতে প্রার্থী হেরে বিএনপির বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে নির্বাচনের ফলাফল নিয়ে জাবি উপ-উপাচার্যের মন্তব্যে নিন্দা শিক্ষক ফোরামের ‘রোমান্টিক’ ধোলাই! মৌলভীবাজারে রোমিওর কপালে গণপিটুনি! নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৩০

শিশু গৃহকর্মী নির্যাতন- বিমানের এমডি ও তাঁর স্ত্রীসহ গ্রেপ্তার ৪

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯২ সময় দেখুন
শিশু গৃহকর্মী নির্যাতন- বিমানের এমডি ও তাঁর স্ত্রীসহ গ্রেপ্তার ৪


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান ও তাঁর স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে গ্রেপ্তারের পর আজ সোমবার তাদের আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

উত্তরা পশ্চিম থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, বিমানের এমডির বাসায় ১১ বছর বয়সী এক মেয়ে গৃহকর্মী হিসেবে কাজ করতো। শিশুটিকে নির্যাতনের অভিযোগ এনে তাঁর বাবা মামলা করেছেন। সেই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, ভুক্তভোগী শিশুটি ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে। তার সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। এখন সে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আজ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার তার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা সহায়তা দেন। কমিশনারের পক্ষে যুগ্ম–কমিশনার (অপরাধ) বিকেলে টাকা পৌঁছে দেন।

গ্রেপ্তার চারজনের মধ্যে সাফিকুর ছাড়াও রয়েছেন তাঁর স্ত্রী বিথী, গৃহকর্মী রূপালী খাতুন ও সুফিয়া বেগম। আজ তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে হাজির করা হয়। এসময় জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর