বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার Bon Jovi Biopic In The Works At Universal After Studio Wins Major Bidding War | Hollywood News বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ!থানা ঘেরাও কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা India crash out of AFC Women’s Asian Cup without a single point after 1-3 loss to Chinese Taipei | Football News নারী আসনে আলোচনায় নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল

সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার টেকনিক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১১৮ সময় দেখুন
সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার টেকনিক

মাত্র দশ মিনিট চোখ বন্ধ করে রাখা যে কতটা কাজের, সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে, তা আপনি ভাবতেই পারবেন না! তো যখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, ভাই রে, কারও কারও ক্ষেত্রে, দশ মিনিট কেন, দশ বছর‌ও সে যদি চোখ বন্ধ করে রাখে, তার পরেও কোনও সিদ্ধান্তে আসতে পারবে না—এইরকম মানুষকেও আমি চিনি।
আপনি যখন কোনও একটা সিদ্ধান্ত গ্রহণ করতে যান, তখন আপনাকে আপনার চিন্তাভাবনা এবং আপনার কাজগুলো সেই সিদ্ধান্তকেন্দ্রিক করে ফেলতে হবে। আপনি যত বেশি অপ্রয়োজনীয় কাজ করবেন, আপনি যত বেশি ফালতু কাজ করবেন, আপনি যত বেশি অদরকারি কাজগুলোকে আপনার লাইফে জায়গা দেবেন, তত বেশি আপনি আপনার সিদ্ধান্ত থেকে দূরে সরে যাবেন। এর জন্য আপনি নিজেই দায়ী।
এই যে আপনারা বিভিন্ন জায়গায় হেইট কমেন্ট করেন, হেইট স্পিচ দেন, আপনি একটু বলুন তো ভাই, আপনার লাইফে এইগুলোর ভূমিকা কী? আপনি লাইফে কিছু করতে পারছেন না। আপনি যে সমস্ত ফালতু কাজ করে বেড়ান, ওতেই তো আপনার সবটা সময় নষ্ট হয়ে যায়। আপনি লাইফে কিছু করতে পারবেন কোথা থেকে?! ঠিকই তো আছে। আপনার তো কিছুই করতে পারার কথা না। যারা লাইফে বড়ো কিছু করে, যারা লাইফে ভালো কিছু করে, তারা কিন্তু কখনও অপ্রয়োজনীয় কাজ, অদরকারি কাজকে লাইফে জায়গা দেয় না। অপ্রয়োজনীয় ভাবনাগুলোকেও তাদের মাথায় রাখে না।
আপনি যত বেশি আপনার মাথার মধ্যে অপ্রয়োজনীয় ভাবনা রাখবেন, তত বেশি প্রয়োজনীয় ভাবনা থেকে আপনি দূরে সরে যাবেন, তত বেশি আপনার লাইফে সিদ্ধান্ত গ্রহণ করতে অসুবিধা হবে। তাই প্রথম কাজই হচ্ছে, আপনার লাইফে যা দরকার নেই, সেটাকে বাদ দিয়ে দিন, একদমই বাদ দিয়ে দিন। কে কী করল না করল, সেটা নিয়ে আপনার কী এসে যায়?

আমাকে আনফলো করে দিন, ভাই! নিজের লাইফ নিয়ে ভাবুন। আমাকে ফলো করে আপনার কী লাভ হবে? কিছুই হবে না। আর আপনি ফলো করলেও আমার কিছু এসে যায় না, না করলেও কিছু এসে যায় না। একদমই কিছু এসে যায় না। আমার লিখতে ভালো লাগে, আমি লিখব। আমার বলতে ভালো লাগে, আমি বলব। এটাই আমার লাইফ। আমি এভাবেই থাকব। আপনি আমাকে নিয়ে গবেষণা করে কী পাবেন? আপনি একটা অপ্রয়োজনীয় মানুষকে নিয়ে গবেষণা করে কী পাবেন?
আপনি অনেকগুলো কাজ করেন, যে কাজগুলো করার কোনও দরকার নেই। আপনি ঘোরাঘুরি করেন, মজা করেন! ভাই, সব মজা তো একসঙ্গে পাবেন না। আপনি কিছুতেই সব মজা একসঙ্গে পাবেন না। একটা মজা পাবার মানে হচ্ছে, আরেকটা মজাকে লাইফ থেকে বাদ দিতে হবে। যদি আপনি লাইফে সিদ্ধান্ত গ্রহণ করতে না পারেন, তার জন্য সব থেকে বড়ো দোষী মানুষটা হচ্ছে আপনি নিজে। কারণ আপনি আপনার লাইফবুকে কিছু আননেসেসারি চ্যাপ্টারকে জায়গা দিয়েছেন, এইজন্য আপনার জন্য যেগুলো নেসেসারি চ্যাপ্টার, সেগুলোকে আপনি জায়গা দিতে পারছেন না। তাই এখানে সব থেকে বড়ো দোষী মানুষটা আপনি নিজে।
প্রথম কথা হচ্ছে, লাইফে যেগুলোর দরকার নেই, সেগুলোকে লাইফ থেকে বাদ দিয়ে ফেলুন। এরপর আপনি যেটা নিয়ে কাজ করতে চান…আপনি যা-কিছু নিয়েই কাজ করতে চান না কেন—চাকরি, ব্যাবসা, পড়াশোনা, বিদেশে যাওয়া অথবা ফ্যামিলির কোনও সিদ্ধান্ত…তা নিয়ে পড়ে থাকুন। ওটার উপর আপনাকে সময় দিতে হবে, ওটা নিয়ে ভাবতে হবে। ওটার প্রস অ্যান্ড কনস নিয়ে কাজ করতে হবে, সকল প্রস অ্যান্ড কনস নিয়ে ভাবতে হবে। ভাবার পর, আপনি যদি একটু অগুরুত্বপূর্ণ সব কিছু মাথা থেকে ডিলিট করে ফেলেন, তবেই আপনি সামনের দিকে এগোতে পারবেন।
মনে রাখবেন, লাইফে কোনও কিছু পেতে হলে আপনার যা-কিছু আছে, সবগুলোকে প্রথমে হারাতে হবে। আমি কথাটা আবারও বলি, একটু ভেঙে। লাইফে যদি ভালো কিছু পেতে চান, এই মুহূর্তে আপনার লাইফে যা-কিছু অজরুরি ও কম জরুরি আছে, তার সবগুলোকেই বাদ দিতে হবে। বাদ দেবার পর আপনি একটা বড়ো কিছু পাবেন। ছোটখাটো জিনিস সহজেই পাওয়া যায়, এটা কোনও বিষয়‌ই না।
আপনারা ছোটোখাটো যেসব বিষয় নিয়ে লাফান, সেগুলো নিয়ে লাফানোর কোনও কিছু নেই। লাইফে আপনি কী নিয়ে লাফাচ্ছেন, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যেটা নিয়ে লাফানোর কোনও কিছু নাই, যদি আপনি সেটা নিয়ে লাফান, তাহলে যেটা নিয়ে লাফানোর কোনও কিছু আছে, সেটা আপনি লাইফে কখনও পাবেন‌ই না। তাই আপনার প্রথম কাজ হচ্ছে, যেটা নিয়ে লাফানোর কোনও কিছু নাই, সেটার ব্যাপারে আপনি একদম চুপচাপ বসে থাকুন। ওটা নিয়ে আপনি কোনও কথাই বলবেন না। সম্ভব হলে সেটাকে লাইফ থেকে বিদায় করে দিন। বিদায় করার পর আপনি যে সিদ্ধান্তটা গ্রহণ করতে চান, ওটা নিয়ে একটু ভাবুন, ওটা নিয়ে কাজ করুন। প্রাসঙ্গিক সবার সঙ্গে কথা বলুন; যারা অভিজ্ঞ, তাদের সাথে আলাপ করুন। এরপর আপনি সে সিদ্ধান্তটা সহজে গ্রহণ করতে পারবেন।

লাগতে হলে নিজের পেছনে লাগুন, অন্যের পেছনে নয়। যদি এই ছোট্ট কাজটা করতে পারেন, তবে আপনি একটা ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর