বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাক্তারদের টেস্ট ও কমিশন বাণিজ্য বন্ধ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট করতেই লাইব্রেরিতে হামলা করেছে শিবির’ রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড ডিএমপির হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জন গ্রেফতার জাপানে শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ১৩ ‘I Would Be Ashamed’: Translator Emily Wilson Rips Christopher Nolan’s The Odyssey | World News CWG 2026: Gulveer Singh creates history, becomes first Indian to win Men’s 10,000m medal | Commonwealth Games News সিরাজগঞ্জে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে অনশন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

সরাইল উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ মনোনীত হয়েছেন মৃধা আহমাদুল কামাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২২৪ সময় দেখুন
সরাইল উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ মনোনীত হয়েছেন মৃধা আহমাদুল কামাল


জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) মনোনীত হয়েছেন অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু বকর সরকার এ ঘোষণা দেন।

এ বিষয়ে অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল বলেন, ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে মূল্যায়িত হওয়ায় গর্ব বোধ করছি এবং ভবিষ্যতে আরও কর্মতৎপর হবার প্রেরণা অনুভব করছি। সরকারিভাবে এ কর্মসূচি পালিত হওয়ায় শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি পাবে। শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজন আরও অনুপ্রেরণিত হবে বলে মনে করি।’

উল্লেখ্য, মৃধা আহমাদুল কামাল ইতঃপূর্বে তিনবার সরাইল উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রতিবছরই জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণিতে প্রতিযোগিতার ভিত্তিতে দেশব্যাপী সেরা শিক্ষকদের নির্বাচিত করে শিক্ষা মন্ত্রণালয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom