বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

৪ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য আবার চালু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ১১৬ সময় দেখুন


ইয়ানূর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি ::

৪ দিন পর দেশে ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য আবার চালু হয়েছে। আজ বুধবার (২৪ জুলাই) দুপুর থেকে দুদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বাণিজ্য শুরু হয়।

এর আগে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় শনিবার (২০ জুলাই) থেকে বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি এবং রফতানি বন্ধ করা হয়। এতে দুই সীমান্তের বন্দরে সহস্রাধিক পণ্য বোঝাই ট্রাক আটকা পড়ে। আমদানি-রফতানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় টানা ৪ দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য ও বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকে। তবে ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় আজ
বুধবার সকাল থেকে দু’দেশের বাণিজ্য স্বাভাবিক হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর