শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

৯১ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৬৮ সময় দেখুন
৯১ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন – Corporate Sangbad


আইন-আদালত

Sagar-Roni

নিজস্ব প্রতিবেদক : ৯১ বারের মতো পিছালো সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর দিন ঠিক করেছেন আদালত।

বুধবার (২৪ আগস্ট) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ঠিক করেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চারদিন পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন:

দেশত্যাগের সময় পিকে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

মেয়র জাহাঙ্গীরকে বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ নয় : হাইকোর্ট





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর