শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

আকবরশাহ্ থানা পুলিশ কর্তৃক ৮ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রের ছিনতাইকৃত ০৩টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ব্যবহৃত ০২টি ছোরা সহ ০৫ জন ছিনতাইকারী গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ২১৫ সময় দেখুন
আকবরশাহ্ থানা পুলিশ কর্তৃক ৮ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রের ছিনতাইকৃত ০৩টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ব্যবহৃত ০২টি ছোরা সহ ০৫ জন ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ছাত্র হাসিবুর রহমান এক বন্ধু সহ গতকাল ১১/০৮/২০২২ খ্রিঃ বিকালবেলা বেড়াতে যায় পতেঙ্গা সী-বীচে। সেখান থেকে তারা সন্ধ্যা অনুমান ০৬.৪০ ঘটিকার দিকে আসে আকবরশাহ থানাধীন পুরাতন টোলরোডের বেড়িবাধ সংলগ্ন ব্রিক ফিল্ড এর সামনে। দুই জন সেখানে বসে গল্প করার সময় হঠাৎ ০৫ জন ছিনতাইকারী এসে তাদের গলায় ছুরি ধরে, মারধর করতঃ ভয়ভীতি দেখিয়ে তাদের নিকট থেকে একটি iPhone-11 Pro, মূল্য ৯৫,০০০/- টাকা, POCO-X3 Pro, মূল্য ২৭,০০০/- টাকা ও একটি ITEL, মূল্য -১২,০০০ টাকা এবং নগদ ৩,৯০০/- টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ভিকটিমদের মৌখিক অভিযোগের ভিত্তিতে আকবরশাহ্ থানা পুলিশ রাতব্যাপী অভিযান পরিচালনা করে ১.আনোয়ার হোসেন সাদ্দাম (২৪), ২.আবদুল আলিম (২০), ৩.শাহাদাত হোসেন (২২), ৪. মোঃ নূর হোসেন প্রঃ রবিন (২২) ও ৫. সুমন হোসেন (১৯) নামীয় ০৫ ছিনতাকারীকে গ্রেপ্তার করে। তাদের নিকট থেকে সকল মোবাইল ও সমূদয় টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনায় ব্যবহৃত ০২টি টিপ ছোরা উদ্ধার করা হয়েছে । গ্রেফতারকৃতদের ০৩ জনের বিরুদ্ধে চুরি, ছিনতাই এর উদ্যোগ, অস্ত্র আইন ও দ্রুত বিচার আইনে পূর্বের একাধিক মামলা আছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর