বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

চকবাজারের অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় হোটেল মালিক গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৮৩ সময় দেখুন
চকবাজারের অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় হোটেল মালিক গ্রেপ্তার – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : চকবাজারের দেবীদ্বার ঘাটের কামালবাগের অগ্নিকাণ্ডে ছয়জন মৃত্যুর ঘটনায় হোটেলের মালিক ফখরুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে আজভোরে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল কাইয়ুম বলেন, ‘এ ঘটনায় নিহত রুবেলের বড় ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে চকবাজার থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। তিনি এখন থানায় রয়েছেন। এ মামলায় হোটেল মালিককে গ্রেপ্তার দেখানো হবে।’

ওসি আরও বলেন, ‘গ্রেপ্তার ফখরুদ্দিনকে আমরা জিজ্ঞাসাবাদ করব। কার কী গাফিলতি ছিল, তা খতিয়ে দেখব। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’

এ ঘটনায় ভবনটির মালিক ও কারখানা মালিককে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

প্রসঙ্গগত, সোমবার (১৫ আগস্ট) দুপুরে চকবাজারের দেবীদাসলেন এলাকায় প্লাস্টিক কারখানা ও গোডাউনে আগুন লাগে। পরে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ছয়জনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বরিশাল হোটেলের দায় আছে বলে উল্লেখ করা হয়। নিহতরা ওই হোটেলের কর্মচারী। তাদের থাকার জন্য হোটেলের ওপরে ব্যবস্থা করা ছিল। অগ্নিকাণ্ডের সময় সেখানেই ঘুমিয়েছিলেন নিহতরা।

এর মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মো. বিল্লাল (৩৫), মো. স্বপন (২২), মো. শরিফ (১৫), মো. ওসমান (২৫)। অন্য দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন:

সংসদ ভবন এলাকায় স্পিকার-ডেপুটি স্পিকারের বাসভবন বৈধ

উত্তরায় গার্ডার পড়ে পাঁচজন নিহতের ঘটনায় মামলা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর