বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Aamir Khan Faces Fatwa For Marrying Gauri Spratt, Alia Bhatt Joins Tumbbad 2 | Bollywood News Detention of a 95-Year-Old Religious Leader Damages Korea’s Reputation: European Scholars of Religion Call for the Release of Chairman Lee Man-hee কর্মশালায় বক্তারা / দেশে ৭১ শতাংশ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ, এফওপিএল নীতিমালা বাস্তবায়নের দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীরা সচেতনতা কার্যক্রমে জাতীয় স্বীকৃতি, সেরা চারে ঠাকুরগাঁও লিগ্যাল এইড হরমুজ প্রণালিতে ট্যাংকারে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত, আহত ৮ ‘We were talking at nets about…’: Shubman Gill opens up on 2027 World Cup planning with Virat Kohli | Cricket News ‘মাদকের মূল হোতারা বসে সংসদে, ধরা পড়ে কেবল বাহকরা’ Ranveer Singh To Begin Pralay Shoot In August?; Varun Badola Calls Satluj Ban ‘Robbery Under Broad Daylight’ | Bollywood News ব্যবহারকারীদের জন্য সুখবর দিলো হোয়াটসঅ্যাপ

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে রোগীদের উপচে পড়া ভিড়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৫ সময় দেখুন



স্টাফ করেসপন্ডেন্ট

২ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৮

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে উপচে পড়া ভিড়ে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত রোগীদের উপচে পড়া ভিড় দেখা যায়। যা অন্যদিনের তুলনায় তিনগুণ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কিশোর বলেন, ‘সকাল থেকে রোগদের উপচে পড়া ভির। সকাল থেকে ১২টা পর্যন্ত ৫১২ জন টিকিট নিয়েছেন। যা আগের দিনের তুলনায় তিনগুণ। আউটডোর বন্ধ থাকায় জরুরি বিভাগে রোগীর চাপ বেড়েছে। রোগীদের চিকিৎসা দিতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। আউটডোর বন্ধ থাকায় জরুরি বিভাগে রোগীদের ভিড় বেড়েছে।’

নাকের সমস্যায় মুন্সীগঞ্জ থেকে ভাগ্নি জান্নাতকে (৫) নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন সাথী আক্তার। সাথী বলেন, ‘গত কয়েকদিন ধরে নাকের ব্যাথায় ভুগছে জান্নাত। সকালে হাসপাতালে এসে দেখি আউটডোর বন্ধ। পরে জরুরি বিভাগে এসে টিকিটের জন্য লাইন ধরেছি।’

গাজীপুর থেকে হাতে ব্যান্ডেজ নিয়ে হাসপাতালের বার্হিবিভাগে এসেছেন রাকিবুল হোসেন (২৫)। তিনি বলেন, ‘গত ১৫দিন আগে এক্সিডেন্ট করে হাতে ফ্র্যাক্চার হয়। তখন ঢাকা মেডিকেলের আউটডোরে দেখিয়েছিলম, ১৫দিন পর ফলোআপ ছিল। সেজন্য ঢাকা মেডিকেলের আউটডোরে এসেছিলাম। কিন্তু এসে দেখি আউটডোর বন্ধ। এখন বাসায় ফিরে যাচ্ছি।’

জরুরি বিভাগের সামনে সকাল থেকে সেনাবাহিনী এপিসি নিয়ে পাহারা দিচ্ছে। এছাড়া হাসপাতালের ভিতরে সেনা-বিজিবির পাহারায় চিকিৎসা চলছে।

সারাবাংলা/এসএসআর/এমও


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢামেক হাসপাতাল
ভিড়





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom