শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

বাংলাভাষীদের জন্য ইংরেজি কোর্স চালু করেছে ডুয়োলিংগো

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৯৫ সময় দেখুন
বাংলাভাষীদের জন্য ইংরেজি কোর্স চালু করেছে ডুয়োলিংগো


সারাবাংলা ডেস্ক

ঢাকা: জনপ্রিয় ভাষাশিক্ষা অ্যাপ ডুয়োলিংগো (নাসডাক ডিইউওএল) এবার বাংলাভাষীদের জন্য ইংরেজি ভাষাশিক্ষা কোর্স চালু করেছে। এখন থেকে উপমহাদেশের দ্বিতীয় ফিচারকৃত ভাষা হিসেবে বাংলায় ডুয়োলিংগো ব্যবহারকারীরা বিনামূল্যে ইংরেজি শিখতে পারবেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষাগত প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুয়োলিংগো দীর্ঘদিন ধরে ভাষা শিক্ষার কাজ করে আসছে। বাংলা উপমহাদেশের অন্যতম প্রচলিত ভাষা; তাই বাংলা ভাষাকে তাদের প্লাটফর্মে যুক্ত করেছে ডুয়োলিংগো। বাংলাদেশসহ পৃথিবীর যে কোনো বাংলাভাষী এখন থেকে ডুয়োলিংগো অ্যাপে বিনামূল্যে ইংরেজি শিখতে পারবেন। ডুয়োলিংগো অ্যাপটি আইওএস, অ্যান্ড্রয়েড ও ওয়েব থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

বাংলাভাষীদের মধ্যে ইতিমধ্যে ডুয়োলিংগো ব্যাপক জনপ্রিয়। বাংলাভাষীরা নিজস্ব ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের পাশাপাশি আন্তর্জাতিক ভাষাও শিখে চলেছেন। এর মধ্যে ইংরেজি জনপ্রিয় একটি ভাষা। ডুয়োলিংগো লক্ষ্য হলো, বাংলায় ইংরেজি শেখার এই মজার অ্যাপ বাংলাদেশ ও ভারতে বসবাসকারী ৩০০ মিলিয়ন বাংলাভাষীর কাছে সহজলভ্য করা। এর কোর্স ম্যাটেরিয়ালগুলো গ্যামিফায়েড ও ইন্টার-অ্যাক্টিভ; যা ব্যবহারকারীদের জন্য বেশ মজার হবে।

ডুয়োলিংগোতে বাংলা অন্তর্ভুক্তির প্রসঙ্গে ডুয়োলিংগো মুখপাত্র করণদীপ সিং কাপানি বলেছেন, এখানে ইংরেজি শেখাকে সাধারণত খুব কঠিন মনে করা হয়। কিন্তু অনেকেই এটা বুঝে না যে, স্থানীয় উপমহাদেশীয় ভাষাগুলো অনেক বেশি জটিল। যার তুলনায় ইংরেজি ভাষা অনেক সহজ। ইন্টারনেট ও ডিজিটাইজেশনের উত্তোরোত্তর চাহিদা বৃদ্ধির ফলে বাংলাদেশ হলো এমন একটি বিশাল বাজার যেখানে আমাদের সেবা সম্প্রসারণের জন্য আমরা মুখিয়ে আছি। কেননা এভাবে আমরা আরও বেশি আঞ্চলিক ও স্থানীয় ভাষাগুলোর সঙ্গে যুক্ত হতে পারব।

তিনি বলেন, ডুয়োলিংগোতে ইংরেজি শেখা অনেকটা গেমস্ খেলার মতো। ব্যবহারকারীরা বিভিন্ন ধাপে পয়েন্ট অর্জন করে থাকেন এবং পরবর্তী ধাপে পৌঁছান। এর ভেতরেই ভাষা শেখা হয়ে যায়। অধ্যায়গুলো ‘বাইট-সাইজড’, অর্থাৎ এগুলো ছোট ছোট ধাপ, যা সম্পাদন করতে আলাদা সময় বের করে পড়তে বসতে হয় না। দৈনন্দিন কাজের মাঝেই রিডিং, রাইটিং, স্পিকিং এন্ড লিসনিং সম্পন্ন করা সম্ভব। এই অ্যাপটিতে মেশিন লার্নিং ব্যবহার করে শিক্ষার্থীদের ব্যক্তিগত প্রয়োজন অনুসারে পাঠ্যক্রম দেওয়া হয়; এতে ব্যবহারকারীদের শেখানোর জন্য সবচেয়ে কার্যকরী উপায় এ/বি টেস্টিং মেথড ব্যবহার করা হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর