শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

ভারতে অনুপ্রবেশের জন্য ৮ বাংলাদেশি গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৭৬ সময় দেখুন
ভারতে অনুপ্রবেশের জন্য ৮ বাংলাদেশি গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত

কর্পোরেট ডেস্ক : বর্ডার সিকিউরিটি ফোর্স বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে গ্রেফতার হয়েছেন ৮ বাংলাদেশি নাগরিক। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের জন্য তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়।

পুলিশ সূত্র জানিয়েছে, বুধবার ( ১৭ আগস্ট) রাতে স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্ত পার হয়ে ভারতে ঢুকে পড়েন ৮ বাংলাদেশি নাগরিক।

সেখানে কর্তব্যরত বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের দেখতে পান। পরে তাদের গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে, তারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছেন।

তাদের গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। স্বরূপনগর থানার পুলিশ তাদেরকে আজ (বৃহস্পতিবার) বসিরহাট মহকুমা আদালতে পাঠায়। বিচারক ওই ৮ বাংলাদেশিকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর