বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

মহেশখালীতে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৮৬ সময় দেখুন
মহেশখালীতে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ – Corporate Sangbad


মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে মোহাম্মদ কামাল (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি থেকে তাকে গ্রেপ্তার করে মহেশখালী থানা পুলিশ।

এর আগে শনিবার দিবাগত রাত আড়াইটায় নোনাছড়ি কোস্টাল কমিউনিটি সেন্টারের পুকুরের উত্তর পাড়ে এ ঘটনাটি ঘটে। পরে এ ঘটনায় রাতে ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

গ্রেপ্তার কামাল ওই এলাকার বখতার আহমদের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, মোহাম্মদ কামালসহ কয়েকজনের একটি গ্রুপ ওই গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে জোরপূর্বক গণধর্ষণ করেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের শিকার ওই গৃহবধূকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় রাতে ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে আটক মোহাম্মদ কামালসহ আরও দু’জনকে অভিযুক্ত করা হয়। বর্তমানে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া বাকিদের আটকে অভিযান চলছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর