বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

শপথ নিলেন নতুন ১১ বিচারপতি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৬৪ সময় দেখুন
শপথ নিলেন নতুন ১১ বিচারপতি – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১১ জন নতুন অতিরিক্ত বিচারপতি শপথ নিয়েছেন। রোববার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৪টা প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথ পাঠ করান। সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে হাইকোর্টের রেজিস্ট্রার গোলাম রাব্বানীর পরিচালনায় শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ও হাইকোর্টের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

শপথ নিলেন নতুন ১১ অতিরিক্ত বিচারপতি

শুরুতে নিয়োগপ্রাপ্ত বিচারপতি, সাবেক জেলা ও দায়রা জজ মো. শওকত আলী চৌধুরী শপথ গ্রহণ করেন। পরে একে একে কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মো. আলী রেজা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্ল্যাহ, অ্যাডভোকেট এসএম মাসুদ হোসেন দোলন, অ্যাডভোকেট এ কে এম রবিউল হাসান শপথ গ্রহণ করেন।

এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১১ জন নতুন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। রোববার (৩১ জুলাই) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে তাদের শপথগ্রহণের তারিখ হতে অনধিক ২ বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ শপথগ্রহণের দিন থেকে কার্যকর হবে।

আরও পড়ুন:

মামলার বিচার দ্রুত শেষ করতে প্রধান বিচারপতির উদ্যোগ

আওয়ামী লীগ নেতা টিপু হত্যা: আরও ৪ জন গ্রেপ্তার





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর