সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

শেখ হাসিনাকে রাখী বন্ধন উৎসবে উপহার দিল মমতা বন্দোপাধ্যায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৮৩ সময় দেখুন
শেখ হাসিনাকে রাখী বন্ধন উৎসবে উপহার দিল মমতা বন্দোপাধ্যায়


ইয়ানূর রহমান ::

রাখি বন্ধন উৎসব উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার পাঠিয়েছে ভারত। এ সময় উভয় দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বুধবার (১০ আগস্ট) দুপুর ১টার দিকে দু’টি প্যাকেটে উক্ত উপহার প্রদান করা হয়।

উপহার প্রদানের সময় ভারতের একটি প্রতিনিধি দল বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পে উপস্থিত হন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বনগাঁ পৌরসভার মেয়র গোপাল শেঠ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারটি বাংলাদেশের পক্ষে গ্রহন করেন  ৮৫ যশোর-১, শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। এ সময় ভারত থেকে আসা প্রতিনিধি দলের প্রত্যেকের উপহার প্রদান করা হয়।

উপহার গ্রহন কালে এমপি শেখ আফিল উদ্দিন বলেন, রাখি বন্ধন উৎসবে আমাদের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারত সরকার। পাশাপাশি আমরাও ভারত থেকে আসা ভারতীয় প্রতিনিধিদেরকে উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।

তিনি আরও জানান, সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ সুসংহত রাখতে দু’দেশের মধ্যে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি।

এদিকে এমন উপহার দুই দেশের মধ্যে বন্ধুত্ব,সৌহার্দ্য সর্ম্পক্য আরো জোরদারে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সরকারের প্রতিনিধিরা।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর