শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

২০২০ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৬০ সময় দেখুন
২০২০ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

রোববার (৭ আগস্ট) এই ফলাফল প্রকাশ করা হয়। সারাদেশে ৩১১টি কেন্দ্রে মোট ৩১টি অনার্স বিষয়ে ৭৯৭টি কলেজের ৩ লাখ ৪০ হাজার ৫১৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন।

এ পরীক্ষায় গড় প্রমোশনের হার ৯৪.৭৪ শতাংশ।

পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৪০৮ জন। আর মানোন্নয়ন পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৪৭৪ জন।

রোববার সন্ধ্যা ৭টা থেকে এসএমএসের মাধ্যমে যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu<space>h3<space>Roll No লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট results.nu.ac.bd ও www.nubd.info থেকে ফলাফল জানা যাবে।

সারাবাংলা/টিএস/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর