সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

5 thousand smart speaker is getting free with this phone – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ১৬৫ সময় দেখুন
5 thousand smart speaker is getting free with this phone – News18 Bangla


Xiaomi সম্প্রতি লঞ্চ করেছে তাদের নতুন ফোন Redmi K50i। সম্প্রতি Xiaomi কোম্পানি গ্রাহকদের জন্য একটি সুখবর নিয়ে এসেছে। কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে যে গ্রাহকেরা Redmi K50i কিনবেন, তাঁদের বিনামূল্যে একটি স্মার্ট স্পিকার দেওয়া হবে। জানা গিয়েছে যে, যে স্পিকারটি বিনামূল্যে পাওয়া যাবে সেটিও কিছু দিন আগে লঞ্চ করা হয়েছে। সেই স্মার্ট স্পিকারের দাম ৪,৯৯৯ টাকা। সুতরাং যে সকল গ্রাহকেরা Redmi K50i ফোন ক্রয় করবেন, তাঁরা বিনামূল্যে পেয়ে যাবেন এই স্মার্ট স্পিকার। এই অফারটি Mi.com এবং অফলাইনে পাওয়া যাবে। Redmi K50i হল কোম্পানির লঞ্চ করা শেষ স্মার্টফোন, যা ৩০,০০০ টাকার কম দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনে রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক ও উন্নত ফিচার। এক নজরে দেখে নেওয়া যাক Redmi K50i ফোনের সমস্ত খুঁটিনাটি।

Redmi K50i ফোনের ফিচার –

Redmi K50i 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৬ ইঞ্চির আইপিএস এলসিডি ফুল এইচ ডি প্লাস (IPS LCD FH+) ডিসপ্লে। যার রেজোলিউশন 1১০৮০ x ২৪৬০ পিক্সেল। Redmi K50i ফোনে ব্যবহার করা হয়েছে ১৪৪ এইচজেড রিফ্রেশ রেট এবং ২৭০ এইচজেড এর টাচ স্যাম্পলিং রেট। Redmi K50i ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ চিপসেট, যা ৮জিবি র‍্যাম (RAM) এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত। Redmi K50i ফোনের ডিভাইসে রয়েছে ২ বছরের সিস্টেম আপডেট এবং ৩ বছরের নিরাপত্তা আপডেট।

Redmi K50i ফোনের ক্যামেরা –

Redmi K50i ফোনে ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। Redmi K50i ফোনে ব্যবহার করা হয়েছে একটি ৬৪ মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর । Redmi K50i ফোনের সামনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি শ্যুটার ক্যামেরা।

Redmi K50i ফোনে রয়েছে লিকুইড কুলিং টেকনোলজি ২.০ সহ তাপ ব্যবস্থাপনার জন্য একটি ৭-স্তর গ্রাফাইট এবং বাষ্প চেম্বার। পাওয়ারের জন্য এই ফোনে ৬৭ ডবলু ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এবং এতে ৫০৮০ এমএএইচ ব্যাটারি রয়েছে। Redmi K50i ফোনের ডুয়াল স্পিকারগুলি ডলবি অ্যাটমোস যুক্ত। Redmi K50i ফোনে রয়েছে একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

Redmi K50i ফোনের দাম –

Redmi K50i ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের মডেলের দাম ২৫,৯৯৯ টাকা থেকে শুরু। Redmi K50i ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের দাম ২৮,৯৯৯ টাকা। Redmi K50i ফোনটি ফ্যান্টম ব্লু, কুইক সিলভার এবং স্টিলথ ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে।

First published:

Tags: Xiaomi



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর