রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন Ranabaali: Reviews And Ratings Of Vijay-Rashmika Film Disabled On BookMyShow After Court Order | Telugu Cinema News Under pressure and on the move: India coach flags mental fatigue in camp amid ‘jam-packed’ schedule | Cricket News বঙ্গভঙ্গ দিবসে কর্মসূচি না থাকায় বিএনপির সমালোচনা জেডিপির হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী

[১] বৃটিশ মন্ত্রীর সাথে প্রবাসী অধিকার পরিষদের মতবিনিময়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩৫৪ সময় দেখুন
[১] বৃটিশ মন্ত্রীর সাথে প্রবাসী অধিকার পরিষদের মতবিনিময়


[১] বৃটিশ মন্ত্রীর সাথে প্রবাসী অধিকার পরিষদের মতবিনিময়

সাইদুল ইসলাম; লন্ডন: [২] যুক্তরাজ্যের যোগাযোগ মন্ত্রী (ট্রান্সপোর্ট সেক্রেটারী) রবার্ট কোর্ট এমপির সাথে প্রবাসী বাংলাদেশীদের প্রতিনিধিত্বকারী অধিকার ভিত্তিক সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন, রোহিঙ্গা ইস্যু, ইন্ডিয়ার আধিপত্যবাদ সহ বৃটিশ-বাংলাদেশীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় স্থান পায়।

[৩] বোধবার (৪ আগস্ট) রবার্ট কোর্টের নির্বাচনী এলাকা অক্সফোর্ডস্থ অফিসে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সলিসিটর বিপ্লব কুমার পোদ্দার ও সহ সভাপতি সাইদুল ইসলাম। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন যুক্তরাজ্য শাখার সিনিয়র সহ সভাপতি হাফেজ আব্দুল মোবিন, সাধারণ সম্পাদক খন্দকার সাইদুজ্জামান সুমন ও অর্থ সম্পাদক শাহরিয়ার সিদ্দিকী মান্না।

[৪] প্রতিনিধিদলের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদ্য সাবেক ভিপি নূরুল হক নূরের পক্ষ থেকে রবার্ট কোর্ট এমপিকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। রবার্ট কোর্ট বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করে আগামীদিনে সুন্দর কোন সময়ে বাংলাদেশ সফর করবেন বলে নিশ্চিত করেন। একই সাথে তিনি প্রতিনিধি দলের মাধ্যমে নূরুল হক নূরকেও যুক্তরাজ্য সফরের আমন্ত্রণ জানিয়েছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর