রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন Ranabaali: Reviews And Ratings Of Vijay-Rashmika Film Disabled On BookMyShow After Court Order | Telugu Cinema News Under pressure and on the move: India coach flags mental fatigue in camp amid ‘jam-packed’ schedule | Cricket News বঙ্গভঙ্গ দিবসে কর্মসূচি না থাকায় বিএনপির সমালোচনা জেডিপির হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী

[১] বাংলাদেশ ও কাতারের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বারোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩৪৬ সময় দেখুন
[১] বাংলাদেশ ও কাতারের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বারোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর


[১] বাংলাদেশ ও কাতারের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বারোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কূটনৈতিক প্রতিবেদক:[২] কাতারের রাজধানী দোহায় কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম এ বিষয়ে গুরুত্বারোপ করে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগে সুযোগ-সুবিধা তুলে ধরেন।

[৩] এসময় কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী উভয় দেশের ব্যবসায়ী এবং অন্যান্য পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির ওপর জোর দেন। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে ওয়েবিনার আয়োজনের প্রস্তাব করলে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সম্মতি প্রকাশ করেন।

[৪] আল মুরাইখি কাতার থেকে এলএনজি আমদানির জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি কাতারের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের ভূঁয়সী প্রশংসা করেন। বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ কর্মীসহ নানা পর্যায়ের কর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়।

[৫] শাহরিয়ার আলম মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়ে কাতারের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। আগামী সেপ্টেম্বরে দোহায় দু’দেশের মধ্যে ফরেন অফিস কন্সালটেশন অনুষ্ঠানের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন এবং দু’দেশেরে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।

[৬] কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীও ফরেন অফিস কন্সালটেশন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সেদেশের আগ্রহের কথা উল্লেখ করেন এবং দু’দেশের জন্য সুবিধাজনক সময়ে উচ্চ পর্যায়ে সফর বিনিময়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর