শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু স্পেনে ট্রেন দুর্ঘটনা: লাল সংকেত ও নিরাপত্তাব্যবস্থার ত্রুটি নিয়ে তদন্ত Josh Inglis, Alex Carey put Australia in control of third Test against South Africa | Cricket News Siddharth Pens Sweet Birthday Note For ‘Jaan’ Aditi Rao Hydari: ‘Thank You For Taking The Time To Be Born’ | Bollywood News

নাটক ও নাট্যসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় শুভাশিস সিনহা’কে সম্মাননা প্রদান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২১ সময় দেখুন


শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

নাটক ও নাট্যসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায়  মৌলভীবাজারের কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমির নাট্য নির্দেশক শুভাশিস সিনহা’কে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার(২১ ফেব্রুয়ারী)সকাল ৯টায় প্রভাতফেরি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে ২১শে ফেব্রুয়ারী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর আনুষ্ঠানিক ভাবে শুভাশিস সিনহার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এসময় অনুভুতি প্রকাশ করতে গিয়ে শুভাশিস সিনহা বলেন, আমার এ অর্জণ রাজধানী থেকে বাইরে যারা নাটক ও সাহিত্য চর্চা করেন তাদের সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এর সঞ্চালনায় আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ডি এম সাদিক আল শাফিন, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, কমলগঞ্জ থানার ওসি(তদন্ত)শামীম আখঞ্জি, উপজেলা জামায়াত ইসলামের আমীর মো.মাসুক মিয়া, লেখক ও গবেষক আহমদ সিরাজ, প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু প্রমূখ।

পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল -কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেশী পেসার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া বিকাল ৪টায় মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মণিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালক(অতিঃদাঃ) প্রভাষ চন্দ্র সিংহ এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন, কমলগঞ্জ সরকারী গণমহা বিদ্যালয়ের অধ্যক্ষ মো. ফজলুর রহমান।একাডেমির সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ব কবি মঞ্চের আহবায়ক পুলক কান্তী ধর, মণিপুরী সমাজ কল্যান সমিতির সাধারন সম্পাদক ডা.শরদিন্দু সিনহা, মণিপুরী যুব কল্যান সমিতির সভাপতি শিবানন্দ সিনহা, মৌলভীবাজার নার্সিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো.নুরুল ইসলাম, মুন্ডা সমাজ কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক লক্ষণ মুন্ডা প্রমূখ।

আলোচনাসভা শেষে মণিপুরী ললিতকলা একাডেমির শিল্পী ও অতিথি শিল্পীদের অংশগ্রহনে  সংগীত পরিবেশন করা হয়।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর