মাইক্রোবাসের ভিতর অভিনব কায়দায় পাচারের সময় মরিচ্যা চেকপোস্টে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। গতকাল টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে এই অ*ভিযান পরিচালনা করা হয়। ৩০ রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, চেকপোস্টে কক্সবাজার গামী একটি সন্দেহজনক মাইক্রোবাস আটক করা হয়। গাড়ি ত*ল্লাশিকালে তেলের ট্যাংকির ভিতরে বিশেষভাবে লুকানো বক্সে ই*য়াবার চা*লান উদ্ধার করে বিজিবি সদস্যরা। আটক ব্যক্তি গাড়ি চালক মোহাম্মদ ইব্রাহিম উখিয়ার পালংখালীর শামসুল আলমের ছেলে।এ ব্যাপারে রামু থানায় মা*দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় বিজিবি। এদিকে বিজিবি সদস্যরা গতকাল রাতে মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল চেক পোষ্টে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় ই*য়াবা পাচারের সাথে জড়িত থাকায় মোটরসাইকেলসহ এক যুবককে আটক করা হয়। ৩৪ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল রেজুখাল চেকপোস্টে তল্লাশির সময় মোটরসাইকেলের সিটের নিচে লুকানো ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ।
এসময় আখতার হোসেন ফারুখ নামে আটক ব্যক্তি টেকনাফের সাবরাং এলাকার আমির হোসেনের ছেলে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি ।