শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :

নালিতাবাড়ীতে নিখোঁজের ৩দিন পর কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১২৩ সময় দেখুন
নালিতাবাড়ীতে নিখোঁজের ৩দিন পর কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের তিনদিন পর সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাইমুনার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (২৩ আগস্ট) বিকেলে মফিজুল ইসলামের মেয়ে মাইমুনা (১৩) সহপাঠীদের সাথে বাড়ির পাশেই খেলতে গিয়ে নিখোঁজ হয়। বহু খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবার নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। নিহত মাইমুনা স্থানীয় কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

এরপর মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৪টার দিকে আলী হোসেন নামের এক ব্যাক্তি বাড়ির পাশের একটি পুকুরপাড়ে গিয়ে কচুরি পানার নিচে ভেসে থাকা একটি অর্ধগলিত লাশ দেখতে পান। পরে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে লাশটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা নিশ্চিত করেন এটি নিখোঁজ মাইমুনার লাশ।

স্থানীয় ইউপি সদস্য এস আই শাহীন সাফওয়ান বলেন, “এটি হত্যা না দুর্ঘটনা— তা ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে। তবে যদি এটি হত্যা হয়ে থাকে তাহলে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”

মাইমুনার কাকা শুক্কুর আলী বলেন, “আমাদের কারো প্রতি কোনো অভিযোগ নেই। তবে ময়নাতদন্তের পর সঠিক ঘটনা উদঘাটন হবে বলে আশা করি।”

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সোহেল রানা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর