দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ফরিদ আহমেদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকাল ৫ টার সময় দৌলতপুর উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় সাবেক সংসদ সদস্য রেজা আহামেদ বাচ্চু মোল্লার বাস ভবণে এ কর্মসূচির অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য (কুষ্টিয়া-১) আলহাজ্জ রেজা আহমেদ বাচ্চু মোল্লার সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মোঃ কুতুব উদ্দিন আহমেদ, প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা বর্তমান সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি কুতুব উদ্দিন আহমেদ বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। দেশের চলমান সংকট মোকাবিলা করে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে তৃণমূল থেকে দলকে শক্তিশালী করতে হবে। এজন্য প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সদস্য সংগ্রহ কার্যক্রম সফল করতে হবে।
প্রধান বক্তা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, আজকের এই কর্মসূচির মাধ্যমে প্রমাণ হচ্ছে বিএনপি তৃণমূলে আরও সংগঠিত হচ্ছে। আগামী এক মাসের মধ্যে সারা বাংলাদেশ থেকে দুই কোটি মানুষকে আমাদের নতুন সদস্য করে প্রমাণ করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগে সবচেয়ে বড় দল ছিল এখনও আছে। যারা আগে মিটিং, মিছিল করেছি বিএনপি করেছি, সদস্য হয়েছি তারা সবাই সদস্য পদ নবায়ন করবো আর সমাজের যে মানুষ গুলো অন্য কোন সংগঠন করেনি, আওয়ামীলীগ, জাসদ করেনি এমন ব্যক্তিকে আমরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আহবান পৌঁছে দিয়ে সদস্য করার জন্য চেষ্টা করবো। আর এখন কার সদস্যদের ভোটের মাধ্যমে আগামী দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন কেন্দ্রীয় কর্মসূচি যখন যেভাবে দেয়া হবে তা সঠিকভাবে পালন করার জন্য দৌলতপুর বিএনপি সর্বদা সচেষ্ট।