শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :

পিরোজপুরে সামাজিক উন্নয়নমূলক সংস্থা উই রাইজ রুরাল ডেভলপমেন্ট ফাউন্ডেশনের যাত্রা শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১১৮ সময় দেখুন
পিরোজপুরে সামাজিক উন্নয়নমূলক সংস্থা উই রাইজ রুরাল ডেভলপমেন্ট ফাউন্ডেশনের যাত্রা শুরু

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কলাখালী বাজারে শুক্রবার (২৯ আগস্ট) সামাজিক উন্নয়নমূলক সংস্থা “উই রাইজ রুরাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন” এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট দুলাল কৃষ্ণ বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন উই রাইজ রুরাল ডেভলপমেন্ট ফাউন্ডেশনের সেক্রেটারি মো. আলাউদ্দিন খান, সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য হ্যাপি আক্তার, ইউপি সদস্য মাসুম কাজী, ইউপি সদস্য জুলফিকার খান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন হাওলাদার, সাবেক প্রধান শিক্ষক আলাউদ্দিন হোসেন, কোষাধক্ষ্য কিবরিয়া খান, এক্সিকিউটিভ মেম্বর বোরহান উদ্দিন, মফিজুর রহমান শেখ, সিয়াম তালুকদার,ফিরোজা আক্তার ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল খান।

এ সময় বক্তারা বলেন, উই রাইজ রুরাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন একটি সামাজিক উন্নয়নমূলক সংস্থা। এ সংস্থাটি অসহায় ও হতদরিদ্র মানুষদের নিয়ে কাজ করবে। এ ফাউন্ডেশন এর উদ্যোগ পিরোজপুর বিভিন্ন প্রান্তিক পর্যায়ের মানুষদের মাঝে সহায়তা প্রদান করা হবে। আমরা চেষ্টা করবো প্রত্যেক মাসে বাছাইকৃত হতদরিদ্র মানুষদের সহায়তা প্রদান করতে।

আলোচনা শেষে অসহায় ও দুস্থ প্রায় শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, ডাল ও তেল সহ নিত্যপ্রয়োজনীয় উপকরণ দেয়া হয় এবং স্কুল, মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণ এবং সড়কের পাশে কয়েক শতাধিক বৃক্ষরোপন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর