শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

কর্ণফুলীতে উৎসব মূখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৩ সময় দেখুন
কর্ণফুলীতে উৎসব মূখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় উৎসব মূখর পরিবেশে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে জাতির বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। ভোরে উপজেলা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। পরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে পুলিশ, আনসার-ভিডিপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের শৈল্পিক উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে। কুচকাওয়াজ শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজীব কান্তি রুদ্র।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাকিবুল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল আলীম, কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. সাঈদুজ্জামান’সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর