শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

কর্ণফুলীতে বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে ৪৫ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২৩৪ সময় দেখুন
কর্ণফুলীতে বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে ৪৫ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলীর কলেজ বাজারস্থ চরফরিদ এলাকায় একটি গ্যাস বিক্রয় ও বিতরণ কেন্দ্রকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রয়ের অপরাধে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারী) কর্ণফুলী উপজেলার চরফরিদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন হোসেন। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে গ্যাস বিক্রির দায়ে মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও একই দিনে ফকিন্নিরহাট, কলেজ বাজার, শৈন্যেরটেক ও মজ্জ্যারটেক এলাকায় গ্যাস বিক্রয় কেন্দ্রসমূহে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কর্ণফুলী উপজেলার সকল গ্যাস বিক্রেতাকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রয় না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন হোসেন জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর