শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাজেকে পর্যটকদের জীবন রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসায় পার্বত্য নাগরিক অধিকার পরিষদ সিএমপি’র চকবাজার থানার অভিযানে আলোচিত ডিডিএন অফিসে হামলা-ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত অন্যতম হামলাকারী মোঃ রাজ্জাক ওরফে চিকনা রাজু গ্রেফতার হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর সিএমপি বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ এক জন চোর গ্রেফতার হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ৭টি জাহাজে আগুন সহপাঠীদের কাঁদিয়ে না ফেরার দেশে রাবির সেই চেসি ত্রিপুরা Raghav Chadha Calls Himself ‘Luckiest Husband In The World’ As He Celebrates Parineeti Chopra’s Birthday | Photos | Bollywood News Asian Para Games 2026: Harvinder Singh, Vijay Sundi strike gold in men’s recurve doubles | Asian Para Games 2026 News সাজেক পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ নিতে জামায়াত আমিরের আহ্বান ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিলেন দীনেশ ত্রিবেদী

খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব নয়: মোশাররফ হোসেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২২৮ সময় দেখুন
খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব নয়: মোশাররফ হোসেন


পটুয়াখালী: বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়াকে ছাড়া যেমন বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়, তেমনি বেগম জিয়াকে ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব নয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে কুয়াকাটা রাখাইন মার্কেট মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত তিনি এসব কথা বলেন। দলটির কুয়াকাটা পৌর শাখার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার আপসহীন নেতৃত্ব দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আজকের এই মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং একইসঙ্গে দেশবাসীর মুক্তি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার জন্য আল্লাহর কাছে দোয়া করছি।’

কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আ. আজিজ মুসুল্লীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় কমিটির সদস্য খান রবিউল ইসলাম রবি, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হুমায়ুন সিকদার ও উপজেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু প্রমুখ।

মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কুয়াকাটা কেন্দ্রীয় বাইতুল আরজ জামে মসজিদে ইমাম আলহাজ্ব কারী মো. নজরুল ইসলাম।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর