শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাজেকে পর্যটকদের জীবন রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসায় পার্বত্য নাগরিক অধিকার পরিষদ সিএমপি’র চকবাজার থানার অভিযানে আলোচিত ডিডিএন অফিসে হামলা-ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত অন্যতম হামলাকারী মোঃ রাজ্জাক ওরফে চিকনা রাজু গ্রেফতার হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর সিএমপি বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ এক জন চোর গ্রেফতার হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ৭টি জাহাজে আগুন সহপাঠীদের কাঁদিয়ে না ফেরার দেশে রাবির সেই চেসি ত্রিপুরা Raghav Chadha Calls Himself ‘Luckiest Husband In The World’ As He Celebrates Parineeti Chopra’s Birthday | Photos | Bollywood News Asian Para Games 2026: Harvinder Singh, Vijay Sundi strike gold in men’s recurve doubles | Asian Para Games 2026 News সাজেক পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ নিতে জামায়াত আমিরের আহ্বান ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিলেন দীনেশ ত্রিবেদী

মুছাব্বির হত্যা ‘বিচ্ছিন্ন ঘটনা’, নির্বাচনের পরিবেশ ক্ষুণ্ন হবে না: সালাহউদ্দিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৩১ সময় দেখুন
মুছাব্বির হত্যা ‘বিচ্ছিন্ন ঘটনা’, নির্বাচনের পরিবেশ ক্ষুণ্ন হবে না: সালাহউদ্দিন


ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি দাবি করেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। তবে এ ধরনের ঘটনা নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে একটি গোষ্ঠী অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু দেশের সব রাজনৈতিক দল নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং শেষ পর্যন্ত সফলভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যদি কারও কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তবে তারা সরাসরি নির্বাচন কমিশনকে (ইসি) জানাতে পারেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর নিয়ে তিনি স্পষ্ট করেন যে, এই সফর কোনো নির্বাচনি প্রচারণা নয়। সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতেই তারেক রহমান উত্তরবঙ্গ সফর করবেন। শহীদদের কবর জিয়ারত করা জাতির প্রত্যাশা। এখানে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই।”

দলের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “বিএনপি একটি বৃহৎ দল, তাই অনেক যোগ্য নেতাকেও চূড়ান্ত মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের অনেকের বিরুদ্ধে ইতোমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে আরও আলোচনা করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

হত্যাকাণ্ডের প্রেক্ষাপট: উল্লেখ্য, গত বুধবার রাতে কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুছাব্বিরকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় তার সাথে থাকা তেজগাঁও থানা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ব্যাপারী মাসুদও গুলিবিদ্ধ হন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর