শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’!

রাকসুর উদ্যোগে সুপেয় পানির ফিল্টার স্থাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৭০ সময় দেখুন
রাকসুর উদ্যোগে সুপেয় পানির ফিল্টার স্থাপন


রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পানির ফিল্টার স্থাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু)।

রোববার বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় স্টেডিয়াম ও জিমনেসিয়ামে ফিল্টার স্থাপন করেন তারা।

এসময় রাকসুর মিডিয়া সম্পাদক মুজাহিদ ইসলাম বলেন, ‘ইতিমধ্যেই আমরা অধিকাংশ হলগুলোতে পানির ফিল্টার স্থাপন করেছি। এর ধারাবাহিকতায় আজকে স্টেডিয়াম, ছেলেদের ও মেয়েদের জিমনেসিয়ামে পানির ফিল্টার স্থাপন করেছি। ধারাবাহিকভাবে আমরা সবগুলো পাবলিক প্লেসেই পানির ফিল্টার দেওয়া শেষ করব, যাতে শিক্ষার্থীরা বিশুদ্ধ পানি পান করতে পারে।’

এ সময় রাকসুর সহকারী ক্রিড়া সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ নুন বলেন, ‘আমাদের আজকের কার্যক্রম হলো খেলাধুলার স্থানগুলোতে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, যেটি আমরা ইতোমধ্যে শিক্ষার্থীদের জন্য ফিল্টার স্থাপন করে দিয়েছি। শিক্ষার্থীরা বেশ কয়েকদিন যাবৎ বিশুদ্ধ পানির জন্য উদ্বেগ প্রকাশ করেছিল এবং আমাদেরকে জানানোর পর আমরা এর সর্বোচ্চ চেষ্টা করেছি। ছেলে ও মেয়েদের জিমনেসিয়াম এর কাজও প্রায় শেষের দিকে। ইতোমধ্যে আমরা বিভিন্ন হলগুলোতে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিয়েছি।’

তিনি আরও জানান, আজকে আমরা ৩টি ফিল্টার স্থাপন করেছি। তার মধ্যে ১টি স্টেডিয়ামে, ১টি ছেলেদের জিমনেসিয়ামে এবং ১টি মেয়েদের জিমনেসিয়ামে। ধীরে ধীরে আমরা সকল অ্যাকাডেমিক ভবনগুলোতেও এমন বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করব।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom