রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন 18 balls, zero boundaries: Three overs that cost Gujarat Titans the match vs RCB | Cricket News কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান Khalnayak Returns Announced: Sanjay Dutt Back As Ballu After 33 Years, First Look OUT | Bollywood News শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের জাতীয় সমাবেশ সফল করার আহ্বান গোলাম পরওয়ারের জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধানকে যুগোপযোগী করা না গেলে রাজনৈতিক সংকট কাটবে না : চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ জন কুখ্যাত মানবপাচারকারীকে গ্রেপ্তার মেলান্দহে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী নজরুল ইসলাম ঘুরছেন দ্বারে দ্বারে- ঝিনাইগাতীতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি বেদখলের অভিযোগ ব্যবসায়ী ইয়াকুব আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রিকশা-ভ্যান চালকদের দুঃখ-দুর্দশার কথা শুনলেন তারেক রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১২২ সময় দেখুন
রিকশা-ভ্যান চালকদের দুঃখ-দুর্দশার কথা শুনলেন তারেক রহমান


ঢাকা: রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে রিকশা, ভ্যান ও অটোচালকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত এই বৈঠকে শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম, পারিবারিক সংকট ও নানামুখী হয়রানির কথা তুলে ধরেন চালকরা।

রিকশাচালকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন তারেক রহমান। নগরবাসীকে সেবা দিতে তাদের অমানুষিক পরিশ্রমের প্রশংসা করেন তিনি। পাশাপাশি শহরের শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

রিকশা-ভ্যান চালকদের সঙ্গে কথা বলছেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

মতবিনিময়কালে ক্ষমতায় এলে সীমিত আয়ের মানুষের জন্য বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। তারেক রহমান জানান, অসচ্ছল পরিবারের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন সরকারি সুবিধা সরাসরি পরিবারের গৃহকর্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে।

এ সময় দেশ ও মানুষের কল্যাণে বিএনপির বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করে আসন্ন নির্বাচনে শ্রমজীবী মানুষের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন তিনি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom