শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন 18 balls, zero boundaries: Three overs that cost Gujarat Titans the match vs RCB | Cricket News কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান Khalnayak Returns Announced: Sanjay Dutt Back As Ballu After 33 Years, First Look OUT | Bollywood News শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের জাতীয় সমাবেশ সফল করার আহ্বান গোলাম পরওয়ারের জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধানকে যুগোপযোগী করা না গেলে রাজনৈতিক সংকট কাটবে না : চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ জন কুখ্যাত মানবপাচারকারীকে গ্রেপ্তার মেলান্দহে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী নজরুল ইসলাম ঘুরছেন দ্বারে দ্বারে- ঝিনাইগাতীতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি বেদখলের অভিযোগ ব্যবসায়ী ইয়াকুব আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জামায়াত আমিরের ৩ দিনের নির্বাচনি সফরসূচি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৮৪ সময় দেখুন
জামায়াত আমিরের ৩ দিনের নির্বাচনি সফরসূচি


ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে প্রচারের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) ঢাকা মহানগরী এবং ২৩ ও ২৪ জানুয়ারি (শুক্রবার ও শনিবার) উত্তরবঙ্গে সফর করবেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে জামায়াতে ইসলামীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াত আমির ২২ জানুয়ারি তার নির্বাচনি এলাকা ঢাকা-১৫ তে গণসংযোগ করবেন ও নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। ২৩ জানুয়ারি (শুক্রবার) বেলা ২টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গোর-ই-শহীদ ময়দানে, বিকাল ৪টায় ঠাকুরগাঁয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ জানুয়ারি (শনিবার) সকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা আবু সাঈদের কবর জিয়ারত করবেন। ওই দিন সকাল ১০টায় তিনি গাইবান্ধা জেলার পলাশ বাড়িতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এর পর তিনি ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom